• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

অসুস্থ পাইং উ প্রু কে বাঁচাতে মানবিক সাহায্যের আবেদন

Published: 03 Feb 2016   Wednesday

ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে এক আদিবাসী মেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আক্রান্ত পাইং উ প্রু মারমা(১৫) ঢাকা শের-ই-বাংলা নগর ন্যাশনাল ইনস্টিটিউব অব নিউরোসায়েন্সেস হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার অপারেশনের জন্য ৪-৫ লাখ টাকার প্রয়োজন। তার বাড়ী বান্দরবান জেলার লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের গাইন্দ্যা পাড়ায়।

 

অসুস্থ পাইং উ প্রু মার্মার পিতাঃ মং¤্রা থোয়াই মারমা কান্না জড়িত কন্ঠে জানায়, তার মেয়ে ঢাকা শের-ই-বাংলা নগর ন্যাশনাল ইনস্টিটিউব অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ডাঃ আমান উল্লা বিন সিদ্দিকের নিবিড় তত্ত্বাধানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ২০১৪ সালে এসএসসি পরীক্ষা পাস করার পর থেকে তার শরীরে বেড়ে উঠে বেশ কয়েকটি ঘাতক টিউমার।

 

 

এ টিউমার দিন দিন এখন শরীরে বেড়ে উঠতে শুরু করেছে। গত ১১ এপ্রিল ২০১৪ সালে পাইং উ প্রু কে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসার কোন অগ্রগতি না দেখায় পরবর্তীতে ঢাকা হাসপাতালে রেফার করা হয়। টিউমারের অপারেশনের জন্য প্রয়োজন ৪-৫ লাখ টাকা। যা খরচ বহন করা তার পক্ষে সম্ভব নয়। চিকিৎসার অভাবে মেয়েটি আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দ্রুত টিউমারের অপারেশন করা না গেলে না ফেরার দেশে চলে যাবে তার মেয়ে।

 

লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী দুঃখ প্রকাশ করে বলেন, যে সময় তার পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকার কথা সে সময় আজ ঘাতক টিউমারে আক্রান্ত হয়ে হাসপাতালে হুইল চেয়ারে দিন-রাত কাটাচ্ছে। সে এখন কথা বলতে, চলাফেরা ও খেতে পারছেন না। মেয়েটি লেখাপড়ায় অনেক মেধাবী।

 

গজালিয়া ইউনিয়ন চেয়ারম্যান বাথোয়াইচি মারমা বলেন, সমাজের বিত্তশালীদের একটু সুদৃষ্টি পেলে অসুস্থ পাইং উ প্রু নতুন জীবন ফিরে পেতে পারে। আমরা কি পারি না সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ? কিছু জানার থাকলে বা যদি সহযোগিতার হাত বাড়াতে চান ০১৭৩১-৪৬০৩৬৯ নম্বরে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ