• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

স্ব স্ব মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা চালুর দাবীতে রাঙামাটিতে পিসিপির বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Feb 2016   Thursday

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আদিবাসীদের স্ব স্ব মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা চালু, ও পার্বত্য কোটার পরিবর্তে পাহাড়ি কোটা চালুসহ ৫ দফা দাবীতে বৃহস্পতিবার রাঙামাটির কতুকছড়িতে বিক্ষোভ-সমাবেশ  অনুষ্ঠিত হয়। 

 

ইউপিডিএফের সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) জেলা শাখার উদ্যোগে কুতুকছড়ি বাজার মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপির জেলা শাখার সভাপতি অনিল চাকমা। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কুতুকছড়ি ইউপি চেয়ারম্যান সন্টু বিকাশ চাকমা, বুড়িঘাট ইউপির চেয়ারম্যান প্রমোধ খীসা, হিল উইমেন্স ফেডারেশ কেন্দ্রীয় সদস্য দ্বিতীয়া চাকমা প্রমূখ।

 

সমাবেশে কুতুকছড়ির বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয় ও ঘিলাছড়ির রামহরি পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

 

এর আগে বড় মহাপুরম উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে প্রধান সড়ক ঘুরে গিয়ে বাজারের সামনের মাঠে সমাবেশ করা হয়।

 

সমাবেশে  বক্তারা অভিযোগ করে বলেন,সরকার ২০১৪ সাল থেকে আদিবাসীদের স্ব স্ব মাতৃভাষার মাধ্যমে মাতৃভাষা শিক্ষা চালুর করার কথা থাকলেও এখনও কার্যকর করা হয়নি। বরং ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে বিলুপ্তির ষড়যন্ত্রের চেষ্টা চালানো হচ্ছে।

 

বক্তারা স্ব স্ব জাতিসত্তার নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ পিসিপির শিক্ষা সংক্রান্ত পাঁচ দফা দাবি বাস্তবায়ন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১১ দফা নির্দেশনা বাতিলের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ