• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

শুক্রবার বান্দরবানে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Feb 2016   Wednesday

আগামী শুক্রবার বান্দরবানবাসীর বিশেষ চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্প-এর আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণে এ চিকিৎসা ক্যাম্প শুরু হবে।

 

বুধবার  ফিস্ট রেষ্টুরেন্টে-এ আয়োজিত সংবাদ সম্মেলনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার এ তথ্য জানা। এসময় এসময় উপস্থিত ছিলেন, ডাঃ অংসুই প্রু মারমা, ডাঃ অং চা লু।

 

সংবাদ সন্মেলনে বলা হয়, বান্দরবান ভৌগোলিক দিক দিয়ে একটি দূর্গম জেলা এবং সমতল ভূমির তুলনায় পাহাড়ী অঞ্চল হিসেবে জনগণকে প্রত্যাশামত আধুনিক চিকিৎসা সেবা পৌছানো অনেক সময় সম্ভব হয় না। এর প্রেক্ষিতে বান্দরবান পার্বত্য জেলার চিকিৎসা প্রত্যাশী জনগণের স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিতকরণ কার্যক্রমের একটি অংশ হিসেবে এ চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ক্যাম্পে দেশের স্বনামধন্য বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করবেন ৭৯জন বিশেষজ্ঞ চিকিৎসক। এ ক্যাম্পে বান্দরবানের ৭টি উপজেলার জটিল ও দুরারোগ্য ৭০০জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হবে। যারা দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসা গ্রহণ করতে পারছেন না।

 

তিনি আরও জানান, ঢাকা ডেভ ফাউন্ডেশনের সহযোগিতায় বিএমএ বান্দরবান জেলা শাখা ও বান্দরবান সেনা রিজিয়ন আয়োজনে চিকিৎসা ক্যাম্পের জন্য বান্দরবান জেলা পরিষদ প্রায় ৪লাখ টাকার ঔষধ ক্রয়ের জন্য আর্থিক সহায়তা দিচ্ছে। অনুষ্ঠিত ক্যাম্পে জটিল রোগে আক্রান্ত রোগীদের প্রার্থমিক পরীক্ষা, নিরীক্ষাকরণ, রক্ত, ইসিজি, এক্সরে, ডায়াবেটিকসহ বিভিন্ন প্রকার সুবিধা দেয়া হবে।

 

তিনি জানান, বিশেষ স্বাস্থ্য সেবা  ক্যাম্পের উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ