• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

বিলাইছড়িতে এনএসভি গ্রহীতা কর্মশালা

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Feb 2016   Monday

 সোমবার বিলাইছড়িতে এনএসভি গ্রহীতা অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়।

 

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম এর উদ্যোগে বিলাইছড়ি উপজেলা অডিটরিয়ামে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা।

 

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.বেবী এিপুরার সভাপতিত্বে বক্তব্য দেন ইউএইচএন্ডএফপিও ডা.নীতিশ চাকমা,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিসিএসডিপি এর উপ-পরিচালক ডা.নুরুননাহার বেগম,সহ-পরিচালক ডা.নাসরীন জামান,পরিকল্পনা ইউনিটের গবেষণা কর্মকর্তা পীযুষ কান্তি দত্ত,এনজেন্ডার হেলথ বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার মো.ওয়ালিউল ইসলাম। কর্মশালা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শশীলাল চাকমা। 

 

কর্মশালায় দ্বিতীয় পর্বে এনএসভি (নন-স্কালপেল ভ্যাসেকটমি) বা পুরুষদের ছুরি-কাটাবিহীন স্থায়ী পদ্ধতিসহ বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

 

কর্মশালায় বক্তারা পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে এ পদ্ধতি গ্রহীতার সংখ্যা বাড়িয়ে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ