• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

আসন্ন ইউপি নির্বাচনে রোয়াংছড়িতে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Feb 2016   Wednesday

রোয়াংছড়ি উপজেলা আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের প্রচারনা শুরু হয়েছে। বর্তমানে পাড়ায়  ও মহল্লা  প্রার্থীদের পক্ষে প্রচারনা ব্যস্ততা বেড়েছে।

 

জানা গেছে,রোয়াংছড়ি  উপজেলার ৪টি ইউনিয়নে প্রায় ২২জনের বেশি ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। তারা হলেন  ১নং রোয়াংছড়ি সদরে উপজেলা আ,লীগ সাধারন সম্পাদক চহ্লামং মারমা,আ,লীগের উপজেলা সহ-সভাপতি থোয়াইচপ্রু মারমা,উপজেলা জেএসএস সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান অংশৈমং মারমা,উপজেলা বিএনপি অন্যতম সদস্য থুইসাচিং মারমা,২নং তারাছা ইউনিয়নে যে সব সম্ভাব্য প্রার্থীদের নাম শোনা যাচ্ছে তাঁরা হলেন বর্তমান চেয়ারম্যান শৈথোয়াইচিং মারমা (আওয়ামী লীগ),মংপ্রুথোয়াই মারমা (আওয়ামী লীগ), মমথোয়াই মারমা( আ”লীগ), অংচমং মারমা (বিএনপি),উথোয়াইচিং মারমা (আওয়ামী লীগ),মিমং মারমা (আওয়ামী লীগ),হ্লাঅং মারমা (আওয়ামী লীগ),উনুমং মারমা (বিএনপি)। ৩নং আলেক্ষ্যং ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নাম উপজেলা আ,লীগে সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বিশ্বানাথ তঞ্চঙ্গ্যা,উপজেলা আ,লীগে সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমা,উপজেলা বিএনপির অন্যতম সদস্য সাচিংথুই মারমা,লোয়াইনুমং মারমা (বিএনপি),উপজেলা আ,লীগে সাংগঠনিক সম্পাদক নুচমং মারমা,উপজেলা জেএসএস সাধারন সম্পাদক মঙ্গল সেন তঞ্চঙ্গ্যা, ৪নং নোয়াপতং ইউনিয়নে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশিরা হচ্ছেন চনুমং মারমা (আওয়ামী লীগ),মংক্যচিং মারমা (বিএনপি),প্রীতিময় তঞ্চঙ্গ্যা (বিএনপি),উপজেলা জেএসএস সহ-সভাপতি অংথোয়াইচিং মারমা,অংক্যনু মারমা (বিএনপি)।

 

সম্ভাব্য এসব প্রার্থীরা তাঁদের সমর্থনে এরই মধ্যে দলীয় সিনিয়র নেতাদের কাছে তদবির শুরু করে দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

অপরদিকে, বিএনপির ও জেএসএস এর মধ্যে কর্মকান্ডও চাঙ্গা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তৃণমূল নেতা-কর্মীরা দলের প্রার্থীকে জয়ী করতে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ