• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

বান্দরবানের দুই পৌরসভায় বিএনপি’র পরাজয়ের কারণ--

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jan 2016   Sunday

সদ্য সমাপ্ত বান্দরবানের দুটি পৌরসভা নির্বাচনে দলীয় কোন্দল, দুর্বল নেতৃত্ব ও সিনিয়র নেতাদের বহিস্কার করার কারণে বিএনপির পরাজয় ঘটেছে। জেলা বিএনপির একাধিক সিনিয়র নেতাদের সাথে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। 

 

৩০ ডিসেম্বর বান্দরবান সদর ও লামা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বান্দরবানের আওয়ামীলীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ইসলাম বেবী মোট ৮ হাজার ৭০৩ ভোট পেয়ে প্রথম স্থান হয়ে মেয়র হিসেবে নির্বাচিত হন। নির্বাচনের ফলাফলে ৪ হাজার ৪৫৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থানের তালিকায় রয়েছেন লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী এ্যাডভোকেট মিজানুর রহমান বিপ্লব। ৩ হাজার ৪১৫ ভোট পেয়ে তৃতীয় স্থানের তালিকায় থাকতে হয় বিএনপি’র ধানের শিষের প্রতীক জাবেদ রেজাকে।


অপরদিকে, লামা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মোঃ জহিরুল ইসলাম ৬ হাজার ৬৫৬ ভোট পেয়ে মেয়র হিসেবে নির্বাচিত হন। সেখানে বিএনপি’র ধানের শিষ প্রতীকের প্রার্থী আমির হোসেন মজুমদার মোট পেয়েছেন ২ হাজার ৮৩৫ ভোট।


এব্যপারে জেলা বিএনপির একাধিক সিনিয়র নেতা নির্বাচনের পরাজয়ের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, মুলতঃ বিএনপির পরাজয়ের পিছনে রয়েছে দুর্বল নেতৃত্ব,ব্যবসায়িক ও স্বজনপ্রীতির নেতৃত্ব। বিগত সময়ে জাবেদ রেজা মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে জেলা বিএনপির সাথে তার দুরত্ব বাড়তে থাকে।

 

শুধু তাই নয় জেলা বিএনপির কতিপয় সুবিধাভোগী নেতা জাবেদ রেজার ছত্রছায়ায় থেকে নানান সুযোগ-সুবিধা আদায় করলেও তাদের কারনে সাধারন জনগনের সাথে জাবেদ রেজার দুরত্ব বাড়তে থাকে। অথচ যে সব বিএনপি নেতা তার পিছনে সবসময় থেকেছেন তারা শুধু সুবিধা আদায় ছাড়া অন্য কোন যোগ্যতাই তাদের নেই বলে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা।


এদিকে, বিএনপির পরাজয়ের দ্বিতীয় কারণ হচ্ছে জাবেদ রেজা পৌর এলাকায় দৃশ্যমান কোন উন্নয়ন করতে না পারা। এছাড়া নির্বাচনের দুদিন পূর্বে বিএনপির কয়েকজন সিনিয়র নেতাকে বহিস্কারের কারনে শহরে ঝাড়ু-জুতা মিছিল বের করা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ