• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটি পৌর নির্বাচনে ৪ মেয়র প্রার্থী ও ৯ কাউন্সিলর প্রতিদ্বন্ধি প্রার্থী জামানত হারাতে পারেন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2016   Saturday

রাঙামাটি পৌরসভার নির্বাচনে ৭ জন মেয়র প্রতিদ্বন্ধি প্রার্থীদের মধ্যে ৪ জনই হারাতে পারেন জামানত।  এছাড়া জামাত হারাতে পারেন ৯জন কাউন্সিলর প্রতিদ্বন্ধি প্রার্থী।

 

জানা গেছে, রাঙামাটি পৌরসভা নির্বাচনের ৫৯ হাজার ৪জন ভোটারের মধ্যে সর্বমোট ভোট কাস্টিং হয়েছিল ৩৮ হাজার ১৭০ ভোট এবং বাতিল হয় ৬১২ভোট। মোট কাস্টিং-এ ভোটের শতকরা দশ ভাগ পেতে হবে প্রার্থীদের। কিন্তু ৭জন মেয়র প্রতিদ্বন্ধি প্রার্থী  মধ্যে  ৪জন মেয়র প্রার্থী মোট কাস্টিং ভোটের শতকরা দশ ভাগ ভোট পাননি। জামানত হারানো চার মেয় প্রার্থীরা হলেন রবিউল আলম রবি(মোট ২ হাজার ৩৫৮ ভোট), শিব প্রসাদ মিশ্র (২৪৭ ভোট), হাবিবুর রহমান(মোট ২৯ ভোট) এবং অমর দে (৪০ ভোট)। যদিওবা আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থী হিসেবে হাবিবুর রহমান ও অমর কুমার দে নির্বাচন করলেও পরে তারা নির্বাচন থেকে সরে দাড়াঁন।

 

এছাড়া কাউন্সিলরদের  মধ্যে নির্বাচন কমিশনের শর্ত  অনুযায়ী  প্রদত্ত ভোটের শতকরা দশ ভাগ ভোট পেতে হবে জামানত রক্ষার জন্য। আর যদি প্রদত্ত ভোটের মধ্যে বৈধ ভোটের হিসাব করা হয় সে হিসাবে এ নির্বচনে যাদের জামানত বাজেয়াপ্ত হতে পারে।

 

তারা হচ্ছেন ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ নাসির উদ্দিন, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সঞ্জয় ঘোষ রায়, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহাদাত হোসেন ও সন্তোষ ধর, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল করিম ও নুর মোহাম্মদ মজুমদার, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শংকর মুৎসুদ্দী, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীমোঃ নুর হোসেন, ৭ নং ওয়ার্ডের  মোঃ নাসির উদ্দিন ।

 

উল্লেখ্য,রাঙামাটি পৌরসভা নির্বাচনে মোট ভোটার রয়েছে ৫৯ হাজার ৪২ জন। এ পৌরসভা নির্বাচনে ৭ জন মেয়র,৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৭ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৯ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।

 

মেয়র প্রার্থীরা হলেন আওয়ামীলীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরী, বিএনপির প্রার্থী  সাইফুল ইসলাম ভূট্টো, জাতীয় পার্টির প্রার্থী ডাঃ শিব প্রসাদ মিশ্র,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ডাঃ গঙ্গামানিক চাকমা ও বিএনপি`র বিদ্রোহী প্রার্থী রবিউল আলম রবি, হাবিবুর রহমান হাবিব ও অমর কুমার দে। নির্বাচনে ১৭ হাজার ৯৪৩ ভোট পেয়ে রাঙামাটি পৌর মেয়র হিসেবে বেসরকারীভাবে নির্বাচিত হন আওয়ামলীগের দলীয় প্রার্থী আকবর হোসেন চৌধুরী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ