• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পার্বত্যাঞ্চলে সন্ত্রাস,খুন,গুম,অপহরণ ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় বাঙালী ছাত্র পরিষদের মানববন্ধন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2016   Friday

পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস,খুন,গুম,অপহরণ ও চাঁদাবাজির প্রতিবাদে শুক্রবার ঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

 

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক সারোয়ার হুসাইন-এর স্বাক্ষরিত এক  প্রেস বার্তায় বলা হয়, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখার উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মাদ রাজু। পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখার সভাপতি শাহাদাৎ ফরাজি সাকিবের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন,পার্বত্য গণপরিষদের মহাসচিব মাহামুদুল হাসান নিজামী, পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় নেত্রী ফাতেমা খাতুন রুনা,বাঙ্গালী ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক সারোয়ার হুসাইন প্রমুখ।

 

সমাবেশে বক্তারা দাবী করে বলেন, গত ৮ ফেব্রুয়ারি রাঙামাটি জেলার তিন জন নির্মাণ শ্রমিক আব্বাস, বড়মানিক ও ছোটমানিক অপহৃত হন। অপহরণের দশ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত প্রশাসন অপহৃত ব্যক্তিদের কোন রকম সন্ধান দিতে পারেননি। অন্যদিকে, বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা থেকে সাইফুদ্দিন শাহীন গাজী ও রুহুল আমিন নামে আরও দু’জনকে অপহরণ করে সন্ত্রাসীরা। তাদেরও কোনো হদিশ নেই।

 

বক্তারা অবিলম্বে অপহৃতদের উদ্ধারসহ অপহরণের সাথে জড়িতদের উপযুক্ত বিচারের আওতায় আনা এবং পার্বত্যাঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের জন্য জরুরী সন্ত্রাস দমন অভিযান পরিচালনা করতে সরকারের কাছে জোর দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

   

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ