• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

বিভিন্ন রাজনৈতিক দল থেকে দু`শ নেতা-কর্মীর আওয়ামীলীগে যোগদান
বান্দরবানে পৌর আওয়ামীলীগের অভিষেক ও যোগদান অনুষ্ঠান

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Feb 2016   Wednesday

বুধবার বান্দরবান পৌর আওয়ামী লীগের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বান্দরবানের রাজার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

 

বান্দরবান পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী, সহ সভাপতি একেএম জাহাঙ্গীর, বান্দরবান পৌর মেয়র ও সাধারন সম্পাদক মোঃ ইসলাম বেবী, জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ, লামার পৌর মেয়র জহিরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামসুল ইসলাম প্রমুখ।

 

অনুষ্ঠানে বান্দরবান আওয়ামীলীগের সহযোগী ও অঙ্গসংগঠনের অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বান্দরবান ও লামার নির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলারদের সংবর্ধনা প্রদান করা হয়।

 

এছাড়া অনুষ্ঠানে বান্দরবান দুই পৌর সভার ৬ জন পৌর কাউন্সিলারসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে আওয়ামীলীগে যোগদান করেন। যোগদানকারী কাউন্সিলারেরা হচ্ছেন বালাঘাটা থেকে নির্বাচিত বিএনপির কাউন্সিলার মোঃ আবু খায়ের ও লামার নির্বাচিত কাউন্সিলার আবু সালাম,  মোঃ জাকের, মোঃ ইউসুফ, মোঃ ফরিদ ও সংরক্ষিত মহিলা আসনের কান্সিলার সাকেরা বেগম।  প্রায়  দুইশ বিএনপির নেতা কর্মী প্রতিমন্ত্রী বীর বাহাদুরের হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। সকালে প্রতিমন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে জেএসএস থেকেও অন্ততঃ ৩০ জন নেতা-কর্মী প্রতিমন্ত্রীর হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগ দান করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, আওয়ামীলীগ সরকার পার্বত্য চট্টগ্রামে যে উন্নয়ন করেছে বিগত কোন সরকার তা করেনি। পার্বত্য চট্টগ্রামের যে কোন সমস্যা নিয়ে জননেত্রী শেখ হাসিনা সবসময় সজাগ রয়েছে। আগামীতে আওয়ামীলীগ সরকার পার্বত্য চট্টগ্রামে যে উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়েছে তা কল্পনাতীত। তিনি আওয়ামীলীগের হাতকে আরও শক্তিশালী করার জন্য সবাইয়ের প্রতি আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ