• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটিতে এইচডব্লিউএফ-এর জেলা শাখার কাউন্সিল সম্পন্ন
সভাপতি মন্টি চাকমা ও সাধারন সম্পাদক নীতি শোভা চাকমা নির্বাচিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Feb 2016   Friday

ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)-এর রাঙামাটি জেলা শাখার তৃতীয় তম কাউন্সিল শুক্রবার সম্পন্ন হয়েছে।এতে মন্টি চাকমাকে সভাপতি, নীতি শোভা চাকমাকে সাধারণ সম্পাদক ও জোনাকি চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়।

 

এইচডব্লিউএফ-এর জেলা শাখার দপ্তর সম্পাদক বিমান্তি চাকমার স্বাক্ষরিত একপ্রেস বার্তায় বলা হয়, কতুকছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে মন্টি চাকমার সভাপতিত্বে  আলোচনা সভায় বক্তব্য রাখেন এইচডব্লিউএফ-এর কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজলী ত্রিপুরা, পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য থুইক্যচিং মারমা, পিসিপি’র রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক কুনেন্টু চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির শান্তি প্রভা চাকমা ও  এইচডব্লিউএফ-এর রাঙামাটি সদর থানা শাখার সাংগঠনিক সম্পাদক এন্টি চাকমা প্রমুখ। কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন নীতি শোভা চাকমা।

 

কাউন্সিল অধিবেশন শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন কাউখালী থানা শাখার সাধারণ সম্পাদক রূপসী চাকমা।

 

কাউন্সিল অধিবেশনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মন্টি চাকমাকে সভাপতি, নীতি শোভা চাকমাকে সাধারণ সম্পাদক ও জোনাকি চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণা ও নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান এইচডব্লিউএফ-এর কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা।

 

কাউন্সিল শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে নতুন কমিটির নেতৃত্বে মিছিল সহকারে বাজার প্রদক্ষিণ করে বড় মহাপুরম উচ্চ বিদ্যালয় গেটের সামনে গিয়ে শেষ হয়।

 

আলোচনা সভায় এইচডব্লিউএফ-এর সভাপতি নিরূপা চাকমা  পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতনসহ নিপীড়ন-নির্যাতনের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করে জাতীয় অস্তিত্ব রক্ষার্থে সংঘবদ্ধ হয়ে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হওয়ার জন্য নারী সমাজের প্রতি আহ্বান জানান।

 

যুব ফোরাম নেতা থুইক্যচিং মারমা বলেন, বিশ্বের আন্দোলনের ইতিহাসে া নারীদের ভূমিকা দেখতে পাই। বৃটিশ বিরোধী আন্দোলনে প্রীতিলতা, ইলামিত্রসহ আরো অনেক নারী গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। পার্বত্য চট্টগ্রামেও নারীদেরকে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ