• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বাঘাইছড়িতে জেএসএস-এর বিশাল জনসমাবেশ
সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করে নানান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে-সন্তু লারমা

ষ্টাফ রিপোর্টার/বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2016   Thursday

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) অভিযোগ করেছেন সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করে নানান  ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

 

তিনি অভিযোগ করে বলেন, পাহাড়ে অব্যাহতভাবে ভূমি বেদখলের মহাৎসব চলছে। বহিরাগত, বেসরকারি,সরকারি ও শাসক গোষ্ঠীরা নিরীহ পাহাড়িদের ভূমি দখল করে চলেছে। সম্প্রতি সরকার বিজিবি ক্যাম্প স্থাপন ও পর্যটনের নামে ভূমি দখল চালাচ্ছে। সম্প্রতি দীঘিনালার বাবুছড়া এলাকায় বিজিবি ক্যাম্পের নামে নিরীহ জুম্মদের ভূমি দখল করে নিয়েছে। এতে প্রতিবাদ করতে গিয়ে অনেক পাহাড়িদের মারধর, মামলা ও হয়রানির শিকার হয়েছে।

 

তিনি বলেন,ভূমি বিরোধ নিষ্পত্তি আইন কমিশন করা হলে বহিরাগত ও শাসক গোষ্ঠীদের ভূমি দখল বন্ধ হবে। কিন্তু  সরকার ভূমি বিরোধ নিস্পত্তি আইন কমিশন পাস করছে না। 

 

তিনি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে অসহযোগ আন্দোলন জোরদার করতে সবাইকে আহবান জানান।

 

বৃহস্পতিবার রাঙামাটির বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  সন্তু লারমা এসব কথা বলেন।

 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির( জেএসএস) জেলা শাখার সভাপতি প্রভাত কুমার চাকমা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং মারমা।

 

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বড় ঋষি চাকমা, এমএন লারমা মোমোরিয়েল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কতেন চাকমা ও জনসংহতি সমিতির নেতা উদয়ন ত্রিপুরা প্রমুখ।  বৃহস্পতিবার সকাল দুর্গম সাজেকসহ বিভিন্ন এলাকা থেকে গাড়িযোগ ও পায়ে হেঁটে হাজার হাজার নানা শ্রেণির মানুষ জনসমাবেশে যোগদান করেন।

 

সন্তু লারমা আরও বলেন, ১৯৯৭ সালে ২ ডিসেম্বর এ বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অস্ত্র জমাদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছি। পার্বত্য চুক্তিকে সম্মান জানিয়ে এই মাঠে জনসংহতি সমিতির একটি অংশ অস্ত্র জম াদেন। নতুন জীবন, সুন্দর জীবন ও নিরাপদ জীবন পাওয়া আশায় এ কাজ করা হয়েছে।

 

তিনি, কিছু বিপদগামী জুম্ম নিজের স্বার্থে চুক্তি বিরোধী কাজ করছে। তাদের অনুরোধ করা হচ্ছে এখনো সময় আছে ফিরে আসেন। আপনারা যদি জাতির ও চুক্তি পক্ষে কাজ করতে না পারেন তাহলে চুপ করে থাকবেন। না হলে জুম্ম জাতি আপনাদের ক্ষমা করবে না।

 

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য অব্যাহত অসযোগ আন্দোলন চলছে। অসযোগ জোরদার করার জন্য প্রয়োজনে হরতাল ও অবরোধ কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে জুম্মজাতির রক্ত দিয়ে হলেও পার্বত্য চুক্তি বাস্তবায়ন করা হবে। বক্তারা এবার থেকে জনসংহতি সমিতি ইউনিয়ন পরিষদ.পৌরসভা ও সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করার ঘোষণা দেন।

 

উল্লেখ্য, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর বাঘাইছড়ি উপজেলায় সন্তু লারমা এটাই প্রথম বিশাল জন সমাবেশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ