• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের গঠনের লক্ষে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Mar 2016   Saturday

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের কমিটি গঠন উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।


হোটেল সুফিয়ার কনফারেন্স কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের কেন্দ্রীয় সদস্য ইমদাদুল হক ইমদাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, রাঙামাটি জেলা যুবলীগের প্রাক্তন সভাপতি ও রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি জেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি শাহ এমরান রোকন, নাজিম উদ্দিন, ইফতেকার জামাল হোসেন প্রমুখ।


সভায় কেন্দ্রিয় কমিটির উপস্থিত সদস্য ইমদাদুর হক ইমদাদ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি হিসেবে সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে সাখাওয়াৎ হোসেন রুবেলের নাম ঘোষনা করলে উপস্থিত সকলে সর্বসম্মত ভাবে সমর্থন করেন। সভায় নব নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদককে ৭১ সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলার পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে প্রেরণের নির্দেশনা প্রদান করেন।


সভায় বক্তারা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আদর্শ বাস্তবায়নের জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। যাতে বাংলাদেশকে একটি শোষন মুক্ত বৈষম্যহীন গনতান্ত্রিক, অসাম্প্রদায়িক, জঙ্গিবাদ মুক্ত দেশে পরিনত করা যায়।
--হিলাবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ