• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পার্বত্যাঞ্চলে সেনা শাসন নয় আঞ্চলিক দলের অস্ত্রবাজী ও চাঁদাবাজীর শাসন চলছে-দীপংকর তালুকদার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2016   Monday

জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার অভিযোগ করেছেন পার্বত্যাঞ্চলে সেনা শাসন নয় আঞ্চলিক দলগুলোর অস্ত্রবাজী ও চাঁদাবাজীর শাসন চলছে। তিনি বলেন, পার্বত্যাঞ্চলের মানুষের উপর আঞ্চলিক সংগঠন গুলো যে ভাবে শাসন চালাচ্ছে এ শাসন পার্বত্যাঞ্চলের সেনা শাসনের চাইতেও করুন হয়ে দাঁড়িয়েছে। পাহাড়ের সাধারণ মানুষ আজ তাদের অত্যাচারে নির্যাতনে নিষ্পেষিত হয়ে আছে।

 

তিনি এসব অত্যাচার নির্যাতন থেকে মুক্ত করতে আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঠে কাজ করার আহবান জানান।

সোমবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বৃষ কেতু চাকমা। বিশেষ অতিথি ছিলেন তিন পার্বত্য জেলার মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ মুছা মাতব্বর, কাউখালী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য অংসুই প্র“ চৌধুরী, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগে সাবেক সাধারণ সম্পাদক জাফর আলী, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন।

 

এসময় সভায় রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, সবির চাকমা, জ্ঞান বিকাশ চাকমাসহ রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা ফলক উন্মোচন করে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্ধোধন করেন।

 

দীপংকর তালুকদার তার বক্তব্যে আরও বলেন, পার্বত্যাঞ্চলে আওয়ামীলীগের উন্নয়ন দেখে আঞ্চলিক দল গুলোর মাথা খারাপ হয়ে গেছে। তার কারণে পাহাড়ীদের আমাদের কোন কর্মকান্ডে আসতে দিচ্ছে না। আওয়ামীলীগ যে কোন অনুষ্ঠানের আয়োজন করলে পাহাড়ী গ্রামগুলোতে অস্ত্রের মহড়া দিয়ে লোকজনকে হুমকী প্রদর্শন করা হয়।

 

 তিনি আক্ষেপ করে বলেন, এসব করে কি লাভ সাধারণ জনগন আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারা অনুষ্ঠান স্থলে আসতে না পারলেও কি হবে তাদের মন প্রাণ পড়ে রয়েছে আমাদের কাছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ