• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

নির্মলেন্দু চৌধুরী মেমোরিয়্যাল ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক সাধারণ পরিষদ সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Mar 2016   Saturday

রাঙামাটির শাহ্ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন নির্মলেন্দু চৌধুরী মেমরিয়্যাল ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক সাধারণ পরিষদ সভা ও বার্ষিক বনভোজন শনিবার অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটির কেল্ল্যামুড়া ইকোটিলা স্পটে  আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার বড়ুয়া এবং বিগত তিন বছরে বাস্তবায়িত কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক আরিফুর রহমান মানিক।

 

এ সময় ফাউন্ডেশনের সহ-সভাপতি ডাঃ নূপুর কান্তি দাশ, মোঃ জাকির হোসেন সেলিমসহ অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সমাজকল্যাণ সম্পাদক মোঃ তাওফিক হোসেন কবীর।

 

এর আগে শাহ্ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক নির্মলেন্দু চৌধুরী, সহকারী শিক্ষিকা হেনা ত্রিপুরা ও সম্প্রতি সহকারী শিক্ষিকা নাহরীন জান্নাত মুন্নিসহ প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থীবৃন্দদের বিদেহী আত্নার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। 

 

সভায় গঠনতন্ত্রের আলোকে আগামী ৩বছরের জন্য ২১সদস্য বিশিষ্ট একটি কার্যকরি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার বড়–য়া, সিনিয়র সহ-সভাপতি ডাঃ নূপুর কান্তি দাশ, সহ-সভাপতি জয়নাল আবেদিন, আশিষ কুমার দে, জাকির হোসেন সেলিম, আবদুল শুক্কুর, সাধারণ সম্পাদক আরিফুর রহমান মানিক, যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডঃ রাজিব চাকমা, রেজাউল করিম চৌধুরী, চন্দনা বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক এ্যাড তোষণ চাকমা, অর্থ সম্পাদক মোঃ জাকির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক  মোঃ তাওফিক হোসেন কবীর, শিক্ষা বিষয়ক সম্পাদক মলয় কুমার ত্রিপুরা, দপ্তর সম্পাদক মনোজ ত্রিপুরা, প্রচার সম্পাদক লিটন চন্দ্র শীল, কার্য নির্বাহী সদস্য সনজিৎ চৌধুরী, শংকর দে, শফিজুল ইসলাম, উসাংমং রাখাইন ও মোঃ শফিকুল ইসলাম  নির্বাচিত করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ