• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2016   Wednesday

বুধবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০১৫-১৬ অর্থ বছরের তৃতীয় পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনির্মিত ভবনের সন্মেলন কক্ষে সভার সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নব বিক্রম কিশোর ত্রিপুরা,এনডিসি।

 

সভায় পার্বত্য চট্টগ্রাম বোর্ডের মাননীয় ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ (যুগ্ম-সচিব), বোর্ডের সদস্য-অর্থ শাহীনুল ইসলাম (যুগ্ম-সচিব), সদস্য-বাস্তবায়ন (যুগ্ম-সচিব) মোঃ মনজুরুল আলম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবিএম নাসিরুল আলম, সদস্য-পরিকল্পনা মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য-প্রশাসন আশীষ কুমার বড়ুয়া, রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক, খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, বোর্ডের আইসিডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন, রাবার প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি আধুনিকায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব সুখময় চাকমা এবং উঁচুভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগান ব্যবস্থাপনা কমিটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) পুষ্প বিকাশ চাকমাসহ বোর্ডের  উর্দ্ধতন  কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

 

এর আগে বোর্ডের চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনির্মিক বোর্ড সভার ক কক্ষ উদ্বোধন করেন।

 

সভায় গত ১১ নভেম্বর অনুষ্ঠিত পরিচালনা বোর্ড সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন এবং ২০১৫-১৬ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া সভায় উঁচুভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগান ব্যবস্থাপনা কমিটি এবং উঁচুভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগানে সামাজিক সুবিধাদি উন্নয়ন ও রাবার প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি আধুনিকায়ন প্রকল্প নিয়ে ও বিস্তারিত আলোচনা করা হয়।

 

সভায় বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন,বাংলাদেশসহ বিশ্বের ১৯৩টি দেশ জাতিসংঘের এসডিজি চুক্তিতে স্বাক্ষর করেছে। এ এসডিজিতে ১৭ টি লক্ষ্য রয়েছে। এ লক্ষ্যসমূহ বাস্তবায়নে উদ্দেশ্যে কাজ করা জন্য তিনি বোর্ড সভার সকলকে আহবান জানান।

 

তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-এর বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতির পরিদর্শন করা জন্য আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ