• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

মাটিরাঙ্গায় বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Mar 2016   Thursday

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় র‌্যালি, শিশু সমাবেশ ও বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে বৃহস্পতিবার পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।

 

দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ন‘টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এবং মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান‘র নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা  হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে মাটিরাঙ্গা পৌর ভবন হয়ে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।

 

এর আগে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান বিভাগীয় কর্মকর্তাদের সাথে নিয়ে মাটিরাঙ্গা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে করেন। এর পর মাটিরাঙ্গা উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক সুভাষ চাকমা ও মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি হারুুনুর রশীদ ফরাজী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

এর পরপরই মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন লিটন ও কাউন্সলর মোহাম্মদ আলী অন্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে করেন। তারপর মাটিরাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আবদুর রহিম, মাটিরাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মাটিরাঙ্গা ড্রিগী কলেজ, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল ও মাটিরাঙ্গা বন্শ্রী বিদ্যা নিকেতনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শদ্ধা নিবেদন করেন।

 

বর্ণাঢ্য র‌্যালি শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মাঠে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান‘র সভাপতিত্বে অনুষ্ঠিত শিশু সমাবেশে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) ইমরুল কায়েস, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক সুভাষ চাকমা ও মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন লিটন ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া প্রমুখ।

 

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ