• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে ইউএনএফপিএ কান্ট্রি টিমের সাক্ষাত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Mar 2016   Monday

সোমবার ইউএনএফপিএ কান্ট্রি টিমের সদস্যরা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেছেন।

 

সাক্ষাৎকালে প্রতিনিধিদল জানান, ২০১৬ সালের জুন মাসে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের যৌথ উদ্যোগে পরিচালিত এম এন এইচ আই বা ম্যাটারনাল এন্ড নিওনেটাল হেল্থ ইনিশিয়েটিভ এর কার্যক্রম শেষ হয়ে যাবে। এই প্রকল্পটি ইউএনএফপিএ, ইউনিসেফ এবং হু-এর যৌথ উদ্যোগে পরিচালিত। যৌথ উদ্যোগে পরিচালিত প্রকল্পের মেয়াদ জুন মাসে শেষ হলেও প্রকল্পের স্থানীয় উপযোগিতা বিবেচনায় ইউএনএফপিএ এককভাবে এ প্রকল্পটির কার্যক্রম রাঙামাটিতে চালিয়ে যাবে।

 

পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, যৌথ উদ্যোগে পরিচালিত প্রকল্পটির স্থানীয় উপযোগিতা আছে। বিশেষ করে এই প্রকল্পের কারণে গ্রামীণ পর্যায়ে মা ও শিশু স্বাস্থ্যের ব্যাপক উন্নতি ঘটেছে। মায়েদের গর্ভকালীন এবং প্রসব পরবর্তী স্বাস্থ্য সেবা নেয়ার প্রবণতা বেড়েছে, দক্ষ প্রসব কর্মীর দ্বারা সন্তান প্রসবের হার বেড়েছে,  প্রতিটি পরিবারে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। তিনি ইউএনএফপিএ এককভাবে এই প্রকল্পের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের জন্য প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।

 

ইউএনএফপিএ কান্ট্রি টিমের সদস্যরা হলেন ইন্টারন্যাশনাল অপারেশন ম্যানেজার সুরেশ মান শ্রেষ্টা, চিফ ডাঃ সত্য দোরাইস্বামী, সিনিয়র টেকনিকেল অফিসার ডাঃ সঞ্চয় কুমার চন্দ, এমএনএইচআই রাঙ্গামাটি প্রজেক্টের ফিল্ড ডিস্ট্রিক্ট অফিসার ডাঃ হেলেন চাকমা।

 

পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সদস্য অংসুই প্রু চৌধুরী, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, হিসাব ও নীরিক্ষা কর্মকর্তা আবুল মনসুর চৌধুরী এবং জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা। 

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ