• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ভ্রাম্যমান পাঠাগারের কার্যক্রম শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Mar 2016   Thursday

খাগড়াছড়িতে চাকার উপর ভ্রাম্যমান পাঠাগারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার খাগড়াছড়ি সদরের পেরাছড়া এলাকায় ভ্রাম্যমান এ পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৪নং খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব ত্রিপুরা।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি রাণী ত্রিপুরা, খাগড়াছড়ি সদর সেনা জোনের এ্যাডজোট্যান্ট লে: সাঈদ যোবায়েদ।

 

উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা, শিশু কিশোরদের পাঠ্য বইয়ের পাশাপাশি গল্প, সাহিত্য ও উপনাস্যের বই পড়তে আহ্বান জানান।

 

খাগড়াছড়ি সদর সেনা জোনের এ্যাডজোট্যান্ট লে: সাঈদ যোবায়েদ জানান, খাগড়াছড়ি সদরের বিভিন্ন পাড়া মহল্লায় ভ্রাম্যমান পাঠাগারের কার্যক্রম চলবে। লাইব্রেরীর কার্ড দেয়া হবে। কার্ডটি দিয়ে একসপ্তাহের জন্য বই নেয়া যাবে। ভ্রাম্যমান এ লাইব্রেরীতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, উপন্যাস, গল্প, জীবনীমূলক ও শিশুতোষ বই রয়েছে।প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত লাইব্রেরীর কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

 

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারী খাগড়াছড়ি সদর সেনা জোনের মাঠে ভ্রাম্যমান পাঠাগারটি উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার(জিওসি) মেজর জেনারেল সফিকুর রহমান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ