• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বান্দরবান পৌর এলাকার বিভিন্ন সড়কের নামকরণ, উন্নয়ণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Apr 2016   Friday

বান্দরবান পৌর এলাকার বিভিন্ন সড়কের নামকরণ, উন্নয়ণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহষ্পতিবার সকালে পৌর মিলনায়তনে নব নির্বাচিত পৌর মেয়র ইসলাম বেবী’র সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক, পুলিশ সুপার মিজানুর রহমান, আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমানসহ পৌর কাউন্সিলর, বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তারা। এর আগে বান্দরবান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক, শহীদ রতন সড়ক, বোমাং রাজা মংশৈ প্রু চৌধুরী সড়ক, পৌর এলাকার প্রথম সোলার লাইট, মহিলা ক্লাব হতে ক্যাচিংঘাটা পর্যন্ত সড়ক পুন: সংষ্কার কাজের উদ্ধোধন করেন প্রতিমন্ত্রী। 

 

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, আমাদের বান্দরবান শান্তির জায়গা, সম্প্রীতি বন্ধনের জায়গা। এখানে পাহাড়ী-বাঙ্গালী যুগ যুগ ধরে মিলে মিশে বসবাস করছে। একে অপরকে সহযোগিতা করছে। একজনের বিপদে আরেকজন দৌড়ে যাচ্ছে। আমি আমার এ বান্দরবানকে এক সময় দেশের শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলব। আমরা নিজেরাই মিলেমিশে বান্দরবান চালাব। এখানে শান্তি রক্ষার জন্য পুলিশ দরকার হবে না। পুলিশ ছাড়াই বান্দরবান চলবে।

 

তিনি আরো বলেন, বান্দরবানকে একটি মডেল শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা চলছে। দীর্ঘদিন বান্দরবান পৌর এলাকায় কোন উন্নয়নের ছোঁয়া না লাগার কারনে বান্দরবান পৌরসভার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। কিন্তু নতুন মেয়র ইসলাম বেবীর মানুষের প্রতি ভালবাসার কারনে আজ পৌর এলাকায় উন্নয়নের নতুন ছোঁয়া লাগতে যাচ্ছে। অবশ্যই বান্দরবানবাসীর সহযোগিতায় বান্দরবানকে সকল প্রকার আধুনিকায়ন করা হবে।

 

প্রসঙ্গত: গত ২০১১ইং সালের ৬ই এপ্রিল মহিলা ক্লাব হতে ক্যাচিংঘাটা পর্যন্ত সড়ক সংষ্কার কাজ করা হয়। দীর্ঘ ৫বছর পর এ কাজ পুনরায় সংস্কার করা হচ্ছে।

ads
ads
আর্কাইভ