• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

পাহাড় জুড়ে ফুটেছে ‘বিজু ফুল’

নূতন ধন চাকমা,পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Apr 2016   Monday

বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু-এর আগমনী’র আগাম বার্তা নিয়ে প্রতিবছরের ন্যায় এ বছরও পাহাড় জুড়ে ফুটেছে ‘বিজু ফুল’।  এ ফুল দেখলেই আদীবাসীদের মনে  বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু-এর আনন্দে মন দোলা দেয় আর প্রস্তুতি নিতে থাকে বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু-এর।

 

প্রকৃতিতে আপনা-আপনি ফুটে এ ফুল। আদিবাসী বংশ পরস্পরায় ফুল বিজু দিনে ‘বিজু ফুল’ দিয়ে পুরো ঘর বাজিয়ে রাখে। ‘ফুল বিজু’ দিনে এ ফুল দিয়ে ঘর সাজানো হলেই ‘বিজ’ুর পরিপূর্ণতা পায়। তবে পাহাড়ে এখন আর আগের মতো ‘বিজু ফুল’ না পাওয়া অন্যান্য ফুল দিয়েও ঘর সাজানো হয়।

 

চাকমারা এ ফুলকে বলে ‘ভাতজোড়া ফুল’। ত্রিপুরারা বলে ‘কুমুইবোবা’। মার্মারা বলে ‘চগাপেইং’ আর সাওতাল সম্প্রদায়েরা এ ফুলকে বলে ‘পাতাবাহা’, বাংলা ভাষায় বলা হয়‘ভিউফুল’। ‘ফুল বিজু’ দিনে ‘বিজু ফুল’ সংগ্রহের জন্য অনেকেই ভোরে জঙ্গল থেকে ‘বিজু ফুল’ তুলে আনে। আদিবাসীরা আগের সেই রেওয়াজ হারিয়ে যেতে বসেছে বলে বয়োবৃদ্ধরা জানিয়েছেন।

 

পানছড়ি ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক শান্তিময় চাকমা ও প্রভাষক তড়িৎ আলো তালুকদার বলেন, আমরা যখন ছোট ছিলাম ফুল বিজু দিনে ‘বিজু ফুল’ সংগ্রহের জন্য খুব ভোরে জঙ্গলে যেতাম। আর বিজু ফুল দিয়ে পুরো ঘর সাজাতাম। এখনতো আর সেই দিন নেই। মানুষ এখন বিঝু নিয়ে আনন্দ-ফুর্তি কম করে। কালের আবর্তনে পরবর্তী প্রজন্মের আদিবাসী শিশুরা বিজু ফুল চিনবে না। একটাই কারণ পাহাড়ে আগের মতো আর বন জঙ্গল নেই।

 

পানছড়ি ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক ধন বিকাশ চাকমা বলেন, পাহাড়ে বৃক্ষশুন্য হওয়ার কারনে এখন আর আগের মতো ‘বিজু ফুল’ পাওয়া যায় না। অব্যাহত বন উজার আর পাহাড় কাটার ফলে ভবিয্যতে এ ফুল পাওয়া কষ্ট সাধ্য হবে। আমাদের পরবর্তী প্রজন্ম এ ফুলগুলো চিনবেও না। ঐতিহ্য আর সংস্কৃতি ধরে রাখার জন্য এ ফুল সংরক্ষন করা প্রয়োজন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ