• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

বান্দরবানে হোটেলে ইউপি সদস্য প্রার্থীর লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Apr 2016   Tuesday

বান্দরবান শহরের প্রু আবাসিক হোটেল থেকে মঙ্গলবার দুপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার তৃতীয় ধাপে রুমা উপজেলা পাইন্দু ইউনিয়ন থেকে ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। কি কারণে মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

পুলিশ সূত্রে জানা গেছে, রুমা উপজেলা পাইন্দু ইউনিয়নের নিয়াক্ষ্যং পাড়ার বাসিন্দা মংনু মার্মা (৩৫)। গতকাল মঙ্গলবার খবর পেয়ে শহরের প্রু আবাসিক হোটেলের একটি কক্ষের দরজা ভাঙ্গা হয়। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। এরপর মশারির ভিতরে অর্ধগলিত লাশ দেখতে পায় পুলিশ। আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

তার বড় ভাই মংএনু মার্মা জানান, গত রোববার রাতে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এরপর সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ নেয়া হয়। মঙ্গলবার দুপুরে প্রু আবাসিক হোটেলে তার লাশের সন্ধান পাওয়া যায়। সে তৃতীয় ধাপে রুমা উপজেলা পাইন্দু ইউনিয়ন থেকে ইউপি সদস্য হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।

 

সদর থানা ওসি তদন্ত মো: সাইফুল ইসলাম জানান, হোটেলের দরজা ভেঙ্গে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি। ময়না তদন্তের পর জানা যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ