• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি সরকারি কলেজে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2016   Saturday

শনিবার ২কোটি ৬৮ লাখ ব্যয়ে রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে একাডেমিক-কাম পরীক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য পঞ্চম তলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর উদ্ধোধন করা হয়েছে।

 

নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো.মফিজ আহম্মেদ। এসময় কলেজের রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক দিননাথ চক্রবর্তী,সহকারি অধ্যাপক ফেরদৌস কবির দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ,কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা,কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহম্মেদ ইমতিয়াজ রিয়াদ,কলেজ ছাত্র দলের সভাপতি ইমরান হোসেন সুজন,কলেজ শাখা পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুমিত্র চাকমাসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ জাফর আহম্মদ জানান, এ কলেজে প্রধান সমস্যা একাডেমিক ভবন। তার পরের সমস্যা হলো শিক্ষক সংকট ও শিক্ষক কর্মচারীদের আবাসন সমস্যা। তিনি আরো জানান,কলেজে ১০টি বিষয়ের উপর কোর্স চালু রয়েছে। এছাড়া ও মার্ষ্টাসে ৪টি বিষয় চালু আছে। অনার্সে আরো ২টি বিষয় চালু করা হবে। এছাড়াও মাষ্টার্স-এ আরো নতুন ৩টি বিষয়ে অচিরেই চালু করা হবে। তাই কলেজে আরো নতুন ভবনের প্রয়োজন আছে।নতুন ভিত্তিপ্রস্তর ভবনটি হবে একাডেমিক ভবন কাম পরীক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রম ভবন।

 

রাঙামাটি ফ্যাসিলিটি শিক্ষা প্রকৌশলী বিভাগের সহকারি প্রকৌশলী রমনী চাকমা জানান,এই ভবনটি হবে মূলতঃ৫তলা তবে এখন মির্মাণ করা হবে ২তলা। এতে ব্যয় হবে ২ কোটি ৬৮লাখ টাকা। ভবনটির অর্থায়ণে কাজ করছেন ফ্যাসিলিটি ডির্পাটমেন্ট। আগামী জুন মাসের মধ্যে এ ভবনের শেষ করার কথা রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ