• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

লামা সদর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়করে বিরুদ্ধ মেম্বার প্রার্থীকে মারধরের অভিযোগ

Published: 26 Apr 2016   Tuesday

লামায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে লামা সদর ইউনিয়নের আহবায়ক মোঃ শাহানেওয়াজ এর বিরুদ্ধে একই ইউনিয়নের যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও মেম্বার প্রার্থী মোঃ নুরুজ্জামানকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

 

গত ২৫ এপ্রিল বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি বরাবরে লিখিত অভিযোগ করেন মোঃ নুরুজ্জামান। তবে লাামা সদর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মোঃ শাহা নেওয়াজ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মারধরের অভিযোগ সত্য নয় বলে দাবী করেছেন।


অভিযোগে জানাগেছে, গত ২৩ এপ্রিল ইউপি নির্বাচনে লামা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড এর মেম্বার প্রার্থী ছিলেন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃনুরুজ্জামান। ভোটে জয়ের আশায় দলীয় অনুকম্পা নিজের করে নিতে দলীয় ভাবে ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মোঃ শাহা নেওয়াজের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন করার নিমিত্তে সভাপতির পকেট খরচ বাবদ ১০ হাজার টাকা প্রদান করেন মেম্বার প্রার্থী মোঃ নুরুজ্জামান। পরবর্তীতে লামা সদর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মোঃ শাহা নেওয়াজ তার পক্ষ না নিয়ে তার বিরোধীতা করে উক্ত ওর্য়াডের যুব দলের সাধারণ সম্পাদক মোঃ সেলিম এর পক্ষাবলম্বন করেন। এর কারনে তার পরাজয় হয়।

 

নির্বাচনের পরেরদিন তার ওয়ার্ডে সকাল ৮ টার সময় বলিয়ারচর বাজারস্থ তিনি জনসাধারণের সাথে নির্বাচন উত্তোর মতবিনিময়কালে আহবায়ক শাহা নেওয়াজকে আমার বিরোধিতার কারণ জানতে চাইলে তিনি তাকে অশালীন ভাষায় গাল মন্দ করে তাকে জনগনের উপস্থিতিতে গালে থাপ্পর ও বেদড়ক মারধর করেন। আহবায়ক শাহা নেওয়াজের এহেন কর্মকান্ডে তিনি খুবই মর্মাহত হয়ে নিরুপায় হয়ে সুবিচার প্রার্থনায় বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতির বরাবরে আবেদন জানান বলে উল্লেখ করেছেন।


এ ব্যাপরে লামা সদর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মোঃ শাহা নেওয়াজ এর সাথে যোগাযোগ করলে এ ধরনের মারধরের অভিযোগ সত্য নয় বলে তিনি করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ