• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বিডি২৪লাইভ.কম-এর ৬ষ্ঠ বর্ষ পদার্পণে লামায় নানান আয়োজন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 May 2016   Saturday

বিডি২৪ লাইভ কম এর ৬ষ্ঠ বর্ষ পদার্পণ উপলক্ষে শনিবার লামা আলোচনা সভার আয়োজন করা হয়। 

 

লামা প্রেস ক্লাবে বিডি২৪ লাইভ কম এর ৬ষ্ঠ বর্ষ পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ মাহাবুবুর রহমান। বিডি২৪ লাইভ কম এর প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লামা প্রেস ক্লাবের সহ-সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্বাস উদ্দিন সেলিম, সময়ের কন্ঠস্বর.কম ও হিলবিডি২৪.কম প্রতিনিধি এসকে খগেশ প্রতি চন্দ্র খোকন, বাংলানিউজ২৪ ও দৈনিক ভোরের পাতা প্রতিনিধি নুরুল করিম আরমান, দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ তৈয়ব আলী, চট্টগ্রাম প্রতিদিন প্রতিনিধি রফিক সরকার, সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি এম. বশিরুল আলম, দৈনিক ডেসটিনি প্রতিনিধি আবুল কাসেম, ব্রেকিং নিউজ প্রতিনিধি শাহাব উদ্দিন, আদিবাসী বার্তা.কম প্রতিনিধি উথোয়াই মার্মা প্রমুখ। আলোচনা সভা শেষে আনন্দঘন পরিবেশে অতিথিরা বিডি২৪লাইভ.কম এর পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে কেক কাটেন।


স্বাগত বক্তব্যে লামা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মোঃ তৈয়ব আলী বলেন, ২০১১ সালের ১৪ই মে থেকে উক্ত অনলাইন পত্রিকাটি যাত্রা শুরু করে। কোন রাজনৈতিক উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে এই ওয়েবটি তৈরি হয়নি। আমাদের দেশে ২০০৫ সাল থেকে অনলাইন পত্রিকা যাত্রা শুরু করে। প্রথমবারের মত বিডি২৪লাইভ.কম অ্যালেক্সা র‌্যাঙ্কিয়ে ৩৭তম স্থানে দাঁড়াল। বর্তমানে প্রতিদিন গড়ে ২০০টি নিউজ প্রকাশ করছে। বিশাল একটি পাঠকগোষ্ঠীর সন্তুষ্টি নিশ্চিত করতে বিডি২৪লাইভ.কম শুরু থেকে সব ধরনের সংবাদকেই গুরুত্ব দিয়ে প্রকাশ করে আসছে। পাঠকের ভালবাসাকে পুজি করে তাদের সকল প্রত্যাশা পূরণে বিডি২৪লাইভ.কম এই কার্যক্রম অব্যাহত থাকবে এটাই আমাদের অঙ্গীকার।


লামা প্রেস ক্লাবের সহ-সভাপতি তাজুল ইসলাম বলেন, দেশ এগিয়ে যাচ্ছে তার সাথে গণমাধ্যমও এগিয়ে যাচ্ছ্। অনলাইন পত্রিকার কারণে আমরা যেখানে থাকি না কেন মূহুর্তে সব ধরনের খবর পেয়ে যায়। বিডি২৪লাইভ এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সুন্দর কামনা করি। পাশাপাশি আগামীর পথচলা আরো মঙ্গল কামনা করি।


লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন বলেন, আমি উক্ত পত্রিকার একজন নিয়মিত পাঠক। বিডি২৪লাইভ. কম অনলাইন পত্রিকার নিউজ উপস্থাপন সুন্দর ও আমার ভাল লাগে।


প্রধান অতিথি লামা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ মাহাবুবুর রহমান বলেন, বিজ্ঞানের নিত্য নতুন উদ্ভাবন মানুষের জীবন যাত্রাকে করেছে গতিময়। মানুষের প্রথা ও অভ্যাসে আনছে পরিবর্তন। সাংবাদিকতা একটি মহান পেশা। সুন্দর আগামীর জন্য গণমাধ্যমের স্বাধীনতার কোন বিকল্প নেই।


বিডি২৪ল্ইাভ.কম এর বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আজকের বিডি২৪লাইভ এর ৬ষ্ঠ বর্ষে পদার্পণের মধ্য দিয়ে এই অনলাইন পত্রিকাটির বান্দরবানে আবারো পরিচিতি লাভ করল। তিনি পত্রিকার সাথে জড়িত সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ