• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটি জেলা স্কাউটস এর নতুন কার্য-নির্বাহী কমিটি গঠিত
জেলা প্রশাসক-সভাপতি, মোস্তফা কামাল কমিশনার, ইলিয়াছ আযম সম্পাদক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2016   Monday

আগামী ২০১৬-২০১৯  বছরের জন্য রাঙামাটি জেলা স্কাউটস এর নতুন কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে রাঙামাটি  পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন-কে সভাপতি (পদাধিকার বলে) রাঙামাটি শিশু নিকেতনের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামালকে কমিশনার (সুপারিশ কৃত),স্বর্র্ণটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহম্মদ তালুকদারকে কোষাধ্যক্ষ (নির্বাচিত)  এবং ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইলিয়াছ আযম আশরফীকে সম্পাদক ও কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ হাবিবুল হককে  যুগ্ম-কোষাধ্যক্ষ করা হয়েছে।

 

 এছাড়া নতুন কার্য নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত করা হয়। তারা হলেন পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুরিশ সুপার (সর্বিক) রাণী দযাময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক , মুজাদ্দেদ-ই-আল ফেসানী একাডেমীর প্রধান শিক্ষক নূরুল আমিন পাটোয়ারী এবং কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন।

 

গেল ১২ মে  অনুষ্ঠিত রাঙামাটি জেলা স্কাউটস এর ত্রৈ-বার্ষিক কাউন্সিল অধিবেশনে  সভাপতিত্ব করেন

জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি মোঃ সামসুল আরেফিন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  মনসুর আলী, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অ্ঞ্চলের কোষাধ্যক্ষ এ কে এম ফরুখ উদ্দিন , বাংলাদেশ স্কাউটস, রাঙামাটি জোনের  উপ-পরিচালক শামিমুল ইসলাম  সহ জেলা ও উপজেলা স্কাউটস এর কর্মকর্তা ও কাউন্সিলররা। কাউন্সিল অধিবেশনে জেলা স্কাউটস এর  সম্পাদক মোঃ মোস্তফা কামাল সম্পাদকীয় প্রতিবেদন উপস্থান করেন এবং আয-ব্যয় হিসাব উপস্থাপন করেন নজির আহমদ তালুকদার।

 

 কাউন্সিল অধিবেশন শেষে জেলা স্কাউটস ্এর সম্পাদক হিসাবে পর পর তিন মেয়াদে সফলতার সাথে সম্পাদকের দায়িত্ব পালন শেষে সম্পাদক হিসাবে জেলা স্কাউটস এর সকলের কাছ থেকে বিদায় নেন সম্পাদক মোঃ মোস্তফা কামাল। তিনি বিগত ২০০৬ সাল থেকে টানা ১০ বছর সম্পাদকের দায়িত্ব পালন করেন। এই সময় বিভিন্ন উপজেলা স্কাউটস এর পক্ষ থেকে তাকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ