• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

এক সময়ে পার্বত্য চট্টগ্রামের তুখোড় ছাত্র নেতা বোধিসত্ব চাকমা আর নেই

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2016   Wednesday

এক সময়ে পার্বত্য চট্টগ্রামের তুখোড় ছাত্র নেতা এবং বর্তমানে বাসদের(বাংলাদেশ সমাজতান্ত্রিক দল,মার্কসবাদী) রাঙামাটি জেলার প্রধান সমন্বয়ক বোধিসত্ব চাকমা আর নেই।

 

তিনি বুধবার বিকালে রাঙামাটি শহরের বনরুপাস্থ কাটাপাহাড় লেনের নিজ বাসায় স্ট্রোকজনিত রোগে মৃত্যুবরণ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৪৪ বৎসর।

 

তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রী, মাবাবা, দুই ভাইসহ অসংখ্য আত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে রাঙামাটি শহরের বনরুপাস্থ কাটাপাহাড় লেনের নিজ বাসায় বোধিসত্ব চাকমা হঠাৎ অসুস্থ অনুভব করার পর অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তত্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


এদিকে, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শহরে শোকের ছায়া নেমে এসেছে। তার এই অকাল মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক জানিয়েছেন।  বোধিসত্ব চাকমার মৃত্যর খবর পেয়ে তাকে শেষ বারের মত দেখতে, পরিবারের প্রতি সমবেদনা ও শোক জানাতে বনরুপাস্থ কাটাপাহাড় লেনের বাসায় যান রাঙামাটি পৌর  মেয়র অাকবর হোসেন চৌধুরী। 


পারিবারকি সূত্রে জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শহরের রাজবাড়ী শশ্মানে বোধিসত্ব চাকমার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।  তার  এই শেষ  কৃত্য অনুষ্ঠানে অাত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভকাংখীদের যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ