• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বান্দরবানে আ’লীগ নেতা অপহৃতঃ মুক্তি না দিলে লাগাতার সড়ক-নৌপথ অবরোধের হুমকি

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jun 2016   Tuesday

বান্দরবানের জামছড়ি এলাকা  থেকে গত সোমবার রাত সদর উপজেলার এক আ’লীগ নেতাকে অপহরণ করা করেে দুর্বৃত্তরা। কারা তাকে অপহরণ করেছে তা এখনো জানা যায়নি। এ অপহরণ ঘটনায় আ’লীগের পক্ষ  থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র গ্রুপের সদস্যরা তাকে অপহরণ করেছে। তবে  পিসিজেএসএস অস্বীকার করেছে।

 

এদিকে, মঙ্গলবার রাতের মধ্যে অপহৃত আ’লীগ নেতাকে সুষ্ঠ শরীরে ফিরিয়ে না দিলে বুধবার থেকে লাগাতার সড়ক-নৌপথ অবরোধের ডাক দিয়েছে আ’লীগ।

 

জানা যায়, সোমবার রাতে জেলা শহর থেকে নিজ বাড়ি জামছড়িতে ফিরছিলেন সদর উপজেলা আ’লীগের যুগ্ন আহ্বায়ক মংপু মার্মা। তিনি রাজবিলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্যও ছিলেন। নিজ বাড়ি থেকে ২০-২৫ গজ দূরে বর্তমান ইউপি মহিলা সদস্য ক্রানু মার্মার বাড়ির সামনে থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের সময় ১০-১২ জন অস্ত্রধারী দুর্বৃত্ত ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের কাছ থেকে কোনো মুক্তিপণ দাবি করেনি অপহরণকারীরা।  

 

এদিকে, মঙ্গলবার সকালে আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে সমাবেশ থেকে অপহৃত আ’লীগ নেতাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে আ’লীগ নেতারা দাবি করেছেন। সমাবেশে নেতারা দাবি করেছেন, পিসিজেএসএসের সশস্ত্র গ্রুপের সদস্যরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করেছে। অপহরণের পিছনে পিসিজেএসএসের নেতারা জড়িত রয়েছে এমন দাবিও করেন।

 

মঙ্গলবার রাতের মধ্যে অপহৃত আ’লীগ নেতাকে সুষ্ঠ অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন আ’লীগ নেতারা। ফিরিয়ে দেওয়া না হলে বুধবার থেকে জেলার সাত উপজেলায় লাগাতার সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছেন আ’লীগ নেতারা। সমাবেশে উপস্থিত জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, ইউপি নির্বাচনে পরাজিত হওয়ার আক্রোশ থেকে এবং একনিষ্ঠ সংগঠক হওয়ার কারণে পিসিজেএসএসের নেতারা মিলে তাদের সশস্ত্র গ্রুপের সদস্যরা সদর উপজেলা আ’লীগ নেতাকে অপহরণ করেছে। সমাবেশে আরো উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা লক্ষীপদ দাশ, মো: জাহাঙ্গীর, কাজল দাশ প্রমুখ।

 

এদিকে, জেলা পিসিজেএসএস সভাপতি উ চ মং মার্মা জানান, পিসিজেএসএস গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। পিসিজেএসএস খুন, গুম, হত্যা, অপহরণ রাজনীতির সঙ্গে জড়িত নয়। আ’লীগের আভ্যন্তীরন সমস্যা থেকে কেউ তাকে অপহরণ করতে পারে।  

 

সদর থানা ওসি মো: রফিক জানান, অস্ত্রের মুখে একদল দুর্বৃত্ত আ’লীগ নেতাকে অপহরণ করেছে। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ