• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রুমায় আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক দু‘দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

রুমা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2016   Sunday

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগদের আইন শৃংখলা রক্ষায় “গ্রাম পুলিশের ভূমিকা” শীর্ষক দুদিনের প্রশিক্ষণ কর্মশালা রোববার সম্পন্ন হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়েজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রুমা উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ চাহেল তস্তরী। অনুষ্ঠানে বিশেষ ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক কামরুন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তফিজুর রহমান ও রুমা থানার পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজান প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিরা। 

 

দুদিন ব্যাপী কর্মশালায় ইউনিয়ন পরিষদে দফারদার ও গ্রাম পুলিশ বাহিনীর আচরণ, শৃঙ্খলা, দায়িত্ব ও কর্তব্য বিষয়ের উপর আলোচনা ছাড়াও জন্ম-মৃত্যু নিবন্ধন স্যানিটেশন, যৌতুক ও বাল্যবিবাহ রোধ,গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় গ্রাম পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। 

 

প্রধান অতিথির বক্তব্যে রুমা উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ চাহেল তস্তরী বলেন, এলাকায় যাতে চুরি ও ডাকাতি না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে গ্রাম পুলিশকে । আইন শৃঙ্খলা ও রাষ্ট্র বিরোধী কোনো কার্যকলাপ হওয়ার মত আশঙ্কা দেয়ার সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

 

পাশাপাশি তিনি আরো বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালনের জন্য সবসময় গ্রাম পুলিশদের সতর্ক ও সজাগ থাকার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ