• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

জেএসএস’র ডাকা অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে পার্বত্য গণ শ্রমিক পরিষদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jun 2016   Thursday

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) আগামী ১৯, ২০ ও ২১ জুন অবরোধ প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে ঘোষণা দিয়েছে পার্বত্য গণ শ্রমিক পরিষদ।    

 

বৃহস্পতিবার পার্বত্য গণশ্রমিক পরিষদের জেলা শাখার আহ্বায়ক মোঃ রাসেল ইসলাম সাগরের স্বাক্ষরিত এক  প্রেস বার্তায়  এ কথা বলা হয়েছে।

 

 প্রেস বার্তায় বলা হয়,  বৃহস্পতিবার রাঙামাটিতে পার্বত্য গণশ্রমিক পরিষদের কাঠালতলীস্থ অস্থায়ী কার্যলায়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পার্বত্য গণশ্রমিক পরিষদের জেলা আহ্বায়ক মোঃ রাসেল ইসলাম সাগর। সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পার্বত্য গণশ্রমিক পরিষদের সদস্য সচিব  প্রদীপ দেব নাথ। উপস্থিত ছিলেন সংগঠনের পৌর শাখার আহবায়ক মোঃ আয়াতুল রহমান, সদস্য সচিব জাহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক নাজিম উদ্দিন, সালাউদ্দিন ও মোঃ ইসমাঈল, ৮নং ওয়ার্ডের সভাপতি মোঃ জামাল উদ্দিন, ৭নং ওয়ার্ড  সভাপতি মোঃ কলিম উদ্দিন, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক- শফিকুল ইসলাম, সদস্য আবু কানন, মোঃ ইমন হোসেন, আরাফাত রহমান, জালাল সিকদারসহ পার্বত্য গণশ্রমিক পরিষদের জেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।   সভা সঞ্চালনা করেন পার্বত্য গণশ্রমিক পরিষদের যুগ্ন আহ্বায়ক মোঃ রজব আলী।

 

সভায় বক্তারা বলেন,পবিত্র মাহে রমজানে ডাকা সড়ক ও নৌপথে অবরোধ ডাকায় জনসাধারণের কাছে বির্তকে পড়েছে জেএসএস। অতীতের ধর্মীয় অনুষ্ঠানের সময়ে জাতীয় রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি শিথিল করেছিলেন।  কিন্তু পবিত্র মাহে রমজানে  সড়ক ও  নৌপথ অবরোধ   ডেকেছে জেএসএস।   জেএসএসের এহেন হটকারিতা মূলক সিদ্ধান্তকে রাঙামাটিবাসী মেনে নেবেন না।

 

বক্তারা আগামী ১৯জুন হতে ২১ জুনের অবরোধ প্রত্যাহার করতে হবে। অন্যথায় পার্বত্য গণ শ্রমিক পরিষদ কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে হুশিয়ারী উচ্চারণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ