• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

লামায় সদ্য নির্বাচিত ৮৪ ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

Published: 15 Jun 2016   Wednesday

বান্দরবানের লামায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত ৭টি ইউপি নির্বাচনে বিজয়ী সদস্য ও সংরক্ষিত সদস্যদের বুধবার শপথ গ্রহণ করেছেন। এতে শপথ বাক্য পাঠ করান লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ।

 

লামা টাউন হলে  আয়োজিত শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। এ সময় আরো উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান থোয়াই নু অং চৌধুরী, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ ইসমাইল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, শারাবান তাহুরা, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, লামা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ শাহী নেওয়াজ, সাত ইউপি চেয়ারম্যানসহ শপথ গ্রহণ কারী ৮৪ ইউপি সদস্য, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ।

 

বক্তারা বলেন, কোন প্রকার সহিংসতা, মারামারি, প্রাণহানি ছাড়া লামা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই জন্য নির্বাচনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ প্রদান করেন। ইউনিয়ন পরিষদ সরকারের সর্বনিম্ন ও প্রাচীন প্রতিষ্ঠান। জনগণের দৌড় গৌড়ায় সেবা পৌছে দিতে ইউনিয়ন পরিষদের কোন বিকল্প নেই। নব-নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করে এলাকার মানুষের সেবায় নিয়োজিত হবেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, জনগণের আশা আকাংখা পূরণ করা জনপ্রতিনিধিদের প্রধান কাজ। আপনাদের যে কোন সমস্যা ও সম্ভাবনা বাস্তবায়নে প্রয়োজনে জেলা, উপজেলা ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা পাবেন।

 

 

তিনি থানচি উপজেলার খাদ্য সংকট বিষয়টি মিথ্যা ও বানোয়াট। এই ঘটনাটি সেখানকার জনপ্রতিনিধি ও কিছু সাংবাদিকদের সৃষ্টি বলে দাবী করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ