• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

কল্পনা চাকমা অপহরনের ২০তম অপহরণ দিবস উপলক্ষে
কল্পনা চাকমা অপহরনের তদন্ত রিপোর্ট ও দোষীদের শাস্তির দাবীতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jun 2016   Sunday

দেশ-বিদেশের বহুল আলোচিত হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় নেত্রী কল্পনা চাকমা অপহরনের যথাযথ তদন্ত রিপোর্ট প্রকাশ ও অভিযুক্তদের শাস্তির দাবীতে রোববার রাঙামাটিতে  বিক্ষোভ-সমাবেশে করেছে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও  হিল উইমেন্স ফেডারেশন।

 

কল্পনা চাকমার ২০তম অপহরণ দিবস উপলক্ষে জেলা  প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির জেলা কমিটির সহ-সভাপতি সোনারাণী চাকমা। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা, কল্পনা ব্লাস্টের রাঙামাটি জেলার সমন্বয়ক এ্যাডভোকেট জুয়েল দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অমিতাভ তঞ্চঙ্গ্যা, পাহাড়ী ছাত্র পরিষদের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পুলক চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী দীপা চাকমা।

 

এর আগে শহরের জনসংহতি সমিতির কার্যালয়  থেকে  একটি বিক্ষোভ-মিছিল  বের হয়ে  বনরুপা ঘুরে গিয়ে   জেলা প্রশাসন কার্যালয় চত্বে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন দাবী সম্বলিত প্লেকার্ড ও  ফেস্টুন নিয়ে আদিবাসী নারীরা অংশ  নেয়।

 

সমাবেশে নেতৃবৃন্দ বলেন,বিগত ২০ বছরেও অপহৃত কল্পনা চাকমার হদিশ না পাওয়া, অপহরণ ঘটনার যথাযথ তদন্ত রিপোর্ট প্রকাশ করতে না পারা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে না পারা’ সরকার তথা রাষ্ট্রের ব্যর্থতা এবং রাষ্ট্রের জন্য লজ্জাজনক বলে উল্লেখ করেন। কল্পনা অপরহরণ ঘটনার যথাযথ ন্যায়বিচার নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী, সরকার, বিচার বিভাগ ও আইন-শৃংখলা বাহিনীর দায়-দায়িত্ব রয়েছে।

 

নেতৃবৃন্দ আরো বলেন এ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে সংঘটিত জুম্ম নারীর উপর সহিংস ঘটনার একটিরও ন্যায়বিচার এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেন এবং এভাবে একের পর এক অপরাধীদের বিচারহীনতার অপসংস্কৃতি অব্যাহত থাকলে এই দেশটি মধ্যম বা উন্নত দেশে পরিণত না হয়ে পিশাচ ও অপরাধীদের দেশে পরিণত হবে।

 

কল্পনা চাকমা অপরহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারীদের উপর নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণ ইত্যাদি উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করে অবিলম্বে অপহরণ ঘটনার যথাযথ তদন্ত রিপোর্ট প্রকাশ ও অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

 

নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধান ও এই অঞ্চলে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষে এবং জুম্ম নারীদের নিরাপত্তা বিধান ও তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষে অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের নিকট জোর আহ্বান জানান।

 

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাইল্যাঘোনা গ্রাম থেকে অজ্ঞাতনামা দৃস্কৃতকারীরা কল্পনা চাকমা অপহৃত হন। সিআইডির দেয়া চুড়ান্ত প্রতিবেদন প্রত্যাখান করে আদালত মামলার পুনঃতদন্তের জন্য জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ