• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে জীবিকা অধিকার অর্জনের জন্য জনগোষ্ঠীর ক্ষমতায়ন নামের প্রকল্প উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Sep 2013   Sunday
গ্রীনহীল সন্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রকল্প উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল

গ্রীনহীল সন্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রকল্প উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল

 

 

 

 

রাঙামাটিতে জীবিকা অধিকার অর্জনের জন্য জনগোষ্ঠীর ক্ষমতায়ন নামের প্রকল্প উদ্ধোধন করা হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের আয়বর্ধক কার্যক্রম, খাদ্য নিরপাপত্তা, সংস্কৃতি এবং মানবধিকারসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা ও সচেতনা সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্পের মূল উদ্দেশ্য। মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে ১কোটি ৬৩ লাখ টাকার ব্যয়ে সিআইপিডি ও হিমাওয়ান্টি এই প্রক্েল্পর কাজ বাস্তবায়ন করবে। তিন বছর মেয়াদের রাঙামাটি সদর, জুরাছড়ি, বিলাইছড়ি ও কাউখালী উপজেলায় ১শ৩০টি গ্রামে দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য কাজ করবে।

গত ১৩ সেপ্টেম্বর বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহীল সন্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রকল্প উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। অনুষ্ঠানে সিআইপিডির নির্বাহী পরিচালক জন লাল চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রবর্তক চাকমা, বিলাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অমর কুমার তংচংগ্যা, কৃষিবিদ পবন কুমার চাকমা। স্বাগত বক্তব্যে রাখেন প্রকল্প সমন্বয়ক বিমলেন্দু চাকমা। প্রকল্পের ধারনাপত্র উপাস্থাপন করেন হিমাওয়ন্টির প্রধান নির্বাহী পরিচালক টুকু তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল সরকারের গৃহীত একটি বাড়ী একটি খামার প্রকল্পের সাথে জীবিকা অধিকার অর্জনের জন্য জনগোষ্ঠীর ক্ষমতায়ন প্রকল্পের মধ্যে সমন্বয় রেখে একসাথে কাজ করার পরামর্শ দেন। তিনি রাঙামাটি জেলায় কর্মরত বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোকে প্রত্যন্ত উপজেলাগুলোতে আর্থ সামাজিক উন্নয়নের জন্য আরও বেশী করতে এগিয়ে অসার আহ্বান জানান।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর/১৩ সেপ্টেম্বর ২০১৩.

 

 

 

 

ads
ads
আর্কাইভ