• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বিলাইছড়িতে জেলা পরিষদের ঈদ বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jul 2016   Monday

সোমবার বিলাইছড়িতে রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।


বিলাইছড়ির কেংড়াছড়ি বাজারের উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া,জেলা পরিষদ প্রাক্তন সদস্য অভিলাষ তংচঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তংচঙ্গ্যা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুকুমার চক্রবত্তী, অংসাখোয়াই কার্বারী, সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম, যুগ্ন সম্পাদক চাথোয়াই মার্মা, অর্থ সম্পাদক মোঃ ইসমাইল, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


ঈদ বস্ত্র বিতরণকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, পার্বত্য জেলা পরিষদ প্রতিষ্ঠার পর থেকেই জেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ’সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন এবং দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের কল্যাণে নিরলস অবদান রেখে চলছে। দরিদ্র এসব মানুষদের কল্যাণ ও তাদের মুখে হাঁসি ফোটানোই এ প্রতিষ্ঠানটির একমাত্র উদ্দেশ্য। সুবিধাবঞ্চিত মানুষদের ঈদ, পূজাসহ সকল তাৎপর্যপূর্ণ দিনে এ ধরণের সহযোগিতাপূর্ন ও অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ