• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাঙামাটিতে র‌্যালীও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jul 2016   Wednesday

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার রাঙামাটিতে র‌্যালী, আলোচনা সভা ও মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে।

 

জেলা শিল্পকলা একাডেমী  মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু।  রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) তানভীর আজম ছিদ্দিকী , জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিভাগের আহ্বায়ক সাধন মনি চাকমা, বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবদুর রহমান। 

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি রহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়।  পরে জেলা শিল্পকলা সংলগ্ন কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করেন ফিরোজা বেগম চিনু এমপি।

 

অতিথির বক্তব্যে ফিরোজা বেগম চিনু এমপি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পার্বত্য অঞ্চলের জেলে ও মৎস্য চাষীদের ভাগ্য উন্নয়নে ক্রিক প্রকল্প প্রদান করা হয়েছে। কিন্তু এই প্রকল্প বন্ধ করার জন্য কিছু মহল উঠেপরে ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি পার্বত্য অঞ্চলের জেলে ও মৎস্য চাষীদের ভাগ্য উন্নয়নে বাধাগ্রস্থ না করে তাদের সহযোগীতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

তিনি  আরো বলেন, কাপ্তাই হ্রদে মৎস্য শিকার বন্ধ থাকাকালীন এ সরকারই জেলেদের ভিজিএফ কার্ড প্রদানের মাধ্যমে খাদ্যশষ্য প্রদান করেছেন যা অন্য কোন করেনি। তিনি জেলেদের উদ্দ্যেশে বলেন, কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ থাকাকালীন কোন ভাবেই যাতে কোন জেলে মৎস্য শিকার না করে এতে করে নিজেদেরই ক্ষতি হবে। বৃহত্তম এই কাপ্তাই হ্রদে সুপরিকল্পিতভাবে মৎস্য উৎপাদন বৃদ্দি করে জেলার মানুষের আমিষের চাহিদা মিটিয়ে বাইরের জেলায়ও রপ্তানি করে অর্থনৈতিকভাবে স্ববলম্বী ও রাজস্ব আয় বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

সভাপতির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ এই কাপ্তাই হ্রদ। এই হ্রদকে ঘিরে এখানকার মানুষের অনেক স্বপ্ন রয়েছে। এটিকে সঠিকভাবে সংরক্ষণ করে মৎস্য উৎপাদনের পাশাপাশি পর্যটন খাতেও ব্যবহার করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব। তাই এই হ্রদকে দূষন ও দখলের হাত থেকে রক্ষা করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ