• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটির ৯ ইউপি চেয়ারম্যান-সদস্যদের শপথ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jul 2016   Wednesday

রাঙামাটি পার্বত্য জেলার সদর উপজেলার ছয়টি এবং বিলাইছড়ি উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ করেছেন।

 

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।

 

শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমাসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ নেয়া ইউপি চেয়ারম্যানরা হলেন, সদর উপেজলার বন্দুকভাঙ্গার বরুণ কান্তি চাকমা, বালুখালীর বিজয়গিরি চাকমা, মগবানের বিশ্বজিৎ চাকমা, জীবতলীর সুদত্ত বিকাশ কারবারি, সাপছড়ির মৃনাল কান্তি চাকমা ও কুতুকছড়ির কানন চাকমা এবং বিলাইছড়ি উপজেলার সদর ইউপির সুনীল কান্তি দেওয়ান, ক্যাংরাছড়ির অমরজীব চাকমা ও ফারুয়ার বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।

 

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ইউনিয়ন পরিষদ হচ্ছে উন্নয়ন ও স্থানীয় সরকারের প্রশাসনিক কাঠামোর মূল কেন্দ্রবিন্দু। এটি একটি শক্তিশালী স্থানীয় সরকার সংস্থা। উন্নয়নের পাশাপাশি ইউনিয়ন পরিষদের রয়েছে বিচারিক ও প্রশাসনিক ক্ষমতাও। তিনি দেশের প্রতি আনুগত্য রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে এলাকার জনগণকে নিয়ে কাজ করার জন্য নব নির্বাচিতদের প্রতি আহবান জানান।

 

তিনি আরো বলেন,চ্যালেঞ্জ মোকাবেলা করে ৪ জুন রাঙামাটি পার্বত্য জেলার ৪৮টি ইউপিতে সম্পূর্ণ সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়। এজন্য নির্বাচন কমিশন, প্রতিদ্বন্ধী প্রার্থী, ভোটার, জনগণ, রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃংখলা বাহিনীসহ সবাইকে ধন্যবাদ জানান।  তিনি বলেন মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে াকি ৩৯ ইউপিতে নব নির্বাচিতদের শপথ যথাযথভাবে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ