• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

কাপ্তাইয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের জঙ্গি বিরোধী মানববন্ধন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jul 2016   Sunday

দেশ জুড়ে সন্ত্রাস-জঙ্গিবাদী কার্যক্রমের প্রতিবাদে এবং স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধের দাবীতে রোববার কাপ্তাইয়ে মানববন্ধন ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়


ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কাপ্তাই শাখার উদ্যোগে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কাপ্তাই শাখার সভাপতি প্রকৌশলী আবদুল লতিফ। শপথবাক্য পাঠ করান কাপ্তাই শ্যাখার সাংগঠনিক সম্পাদক সুজিত কুমার বিশ্বাস। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী আশীষ কুমার দত্ত, মোঃ জোবায়ের রহমান, মোঃ আলমগীর, জেইশন চাকমা, মোঃ আমির হোসেন, কাপ্তাই শাখার সাধারণ সম্পাদক আবদুল হক, মোঃ জাহাংগীর আলম, মাহফুজুর রহমান ভুইয়া,আনম নজরুল ইসলাম, নাজির মোঃ খান সহ কেপিএম, পিডিবি, সুইডেন পলিটেকনিকের বিপুল সংখ্যক  ডিপ্লোমা প্রকৌশলীরা।


বক্তারা বলেন, এক সাগর রক্ত ও বহু ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশেরে অগ্রগতি আজ সন্ত্রাস-জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধী ও অপশক্তিদ্বারা বাধাগ্রস্থ হচ্ছে। দেশী-বিদেশী মুসলিম, হিন্দু, খ্রিষ্টান বৌদ্ধ ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হত্যা, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার মাধ্যমে বিদেশী নাগরিকসহ নিরপরাধ মানুষ এবং পুলিশ হত্যার মাধ্যমে দেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত করার ষড়যন্ত্র করা হচ্ছে। জঙ্গি ও স্বাধীনতা বিরোধীদের এ ধরনের অপচেষ্টা দেশের আপামর জনসাধারণ রুখে দিতে বদ্ধ পরিকর।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ