• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও রোগীদের মাঝে চেক বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2016   Monday

সোমবার রাঙামাটির সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন এবং ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইজড রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে  জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০১৫-১৬ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুর্নবাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নূরুল আবছার, কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুপসী দেওয়ান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বজিৎ চাকমা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারী বেসরকারী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে রাঙামাটির ১৪টি সরকারী বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহের মাঝে ২২লক্ষ ২হাজার  টাকা ও ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইজড ১০জন রোগীদের মাঝে পঞ্চাশ হাজার টাকা করে ৫লক্ষ টাকা সর্বমোট ২৭লক্ষ ২হাজার টাকার এককালীন অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। সমাজের অবহেলিত মানুষের উন্নয়নে এ সরকার কাজ করে যাচ্ছে। সমাজ কল্যান অধিদপ্তরের মাধ্যমে বৃদ্ধ, বিধবা, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, তৃণমূল মানুষের ভাগ্য ও সামাজিক উন্নয়নে ভাতা এবং ঋণ প্রদান করছে।

 

তিনি বলেন, মাঠ পর্যায়ে যে সকল কর্মী সমাজের উন্নয়নে কাজ করছে সরকার কর্তৃক প্রদত্ত এসব সুবিধাগুলোর বার্তা যেন তারা সাধারণ মানুষের মাঝে পৌছে দেন। তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ গ্রহণ করা হলে সমাজের উন্নয়ন ত্বরান্বিত হবে।

 

স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, সমাজ উন্নয়নে আরো সক্রিয় হতে হবে,নিস্ক্রীয় থাকলে চলবে না। সমাজের উন্নয়নে কাজ করতে হবে। এ জন্য  জেলা পরিষদের সার্বিক সহযোগিতা করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ