• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

কাউখালীর চার ইউপি`র নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2016   Monday

সোমবার কাউখালী উপজেলার চার ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত  ১২ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৩৬ জন সাধারণ সদস্য শপথ গ্রহন করেছেন।

 

উপজেলা সদরের অফিসার্স ক্লাবে নব নির্বাচিত বেতবুনিয়া, ফটিকছড়ি, ঘাগড়া ও কলমপতি ইউপি`র নব নির্বাচিত  ১২ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৩৬ জন সাধারণ সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার।  শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌচামং চৌধুরী।

 

এতে বক্তব্য রাখেন উপজেলা চার ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বেতবুনিয়ার খইসাবাই তালুকদার, ফটিকছড়ির ধন কুমার চাকমা, ঘাগড়ার জগদিশ চাকমা ও কলমপতির ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা। এসময় নিজেদের অতীত অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন বেতবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামশুদ্দোহা চৌধুরী ও ঘাগড়ার থুইমং মারমা। অনুষ্ঠানে উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ, ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

 

পরে নব নির্বাচিত চার চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল থেকে নেতৃত্বের আসনে উঠে আসার সোপান হচ্ছে জনগণ। তাই জন প্রতিনিধিদের কোন ভাবেই ভুলে গেলে চলবে না যে, পাশে না পেলে জনগণই তাদের নেতৃত্বের আসন থেকে ছুড়ে ফেলতে ভুল করে না।

 

বক্তারা আরো বলেন, অনেকে অনেক রঙিন স্বপ্ন নিয়ে ইউনিয়ন পরিষদে এসেছেন। যা বাস্তবতার সাথে খাপ খাবেনা। আর এর নেতিবাচক প্রভাব জনসেবায় পড়তে পারে। আজ থেকে আগামী পাঁচ বছর চব্বিশ ঘন্টাই জনপ্রতিনিধিদের মোবাইল ফোন খোলা রাখতে হবে। বন্ধতো দুরের কথা ফোন সাইলেন্সও করা যাবেনা। কারণ জনগণ গভীর রাতেও বিপদে পড়ে সহযোগিতা চাইতে পারেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ