• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

বরকলে চার ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Aug 2016   Sunday

বরকল উপজেলায় চার ইউনিয়ন পরিষদে নব নির্বাচিত ৪৭ জন সদস্য রোববার শপথ নিয়েছে।

 


উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে চার ইউনিয়নের নব নির্বাচিত ৪৭জন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য শপথ গ্রহন করান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহাবুব আলম। শপথ গ্রহন অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মণি চাকমা, ভাইস চেয়ারম্যান বিধান চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমাসহ বিদায়ী ইউপি চেয়ারম্যান, সাংবাদিক নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। নব নির্বাচিত সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আইমাছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন এবং চেয়ারম্যানের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা।


উপজেলার সুবলং, বরকল সদর, আইমাছড়া, ভূষণছড়া ও বড়হরিণা সহ ৫ইউনিয়নের মধ্যে ভূষণছড়া ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট জালিয়াতি কেন্দ্র দখলের অভিযোগে উচ্চ আদালতে মামলা থাকায় ওই ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা শপথ নিতে পারেননি।

 

এছাড়া বরকল সদর ইউনিয়নের ২নং ওর্য়াডের প্রতিদ্বন্ধি দুই প্রার্থী সম সংখ্যক ভোট পাওয়ায় ওই কেন্দ্রে আবার পূনঃ নির্বাচন হবে বিধায় ওই ওয়ার্ডের সদস্য ও শপথ নিতে পারেননি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ