• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

কৃষি ব্যাংক রাঙামাটির অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের বার্ষিক সম্মেলন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Aug 2016   Saturday
no

no

শনিবার বাংলাদেশ কৃষি ব্যাংকের রাঙামাটি অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশ কৃষি ব্যাংক, আঞ্চলিক কার্যালয়ে আঞ্চলিক ব্যবস্থাপক বোরহান উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিকেবি, চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক ঠাকুর দাস কুন্ডু। বিশেষ অতিথি বিভাগীয় নিরীক্ষা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আহমদ কবির এবং আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা সৃজন ধর।

 

অনুষ্ঠানে ২০১৬-১৭ অর্থ বছরের কর্মসম্পাদন চুক্তি সম্পাদন করা হয়। দিনব্যাপী সভায় সকল শাখা ব্যবস্থাপক ঋণ বিতরণ, আদায়সহ সার্বিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে অঙ্গীকার ব্যক্ত করেছেন।

 

প্রধান অতিথির বক্তব্যে বিকেবি’র চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক ঠাকুর দাস কুন্ডু প্রকৃত কৃষকদের মধ্যে শস্য, মৎস্য; প্রাণী সম্পদখাতে ঋণ বিতরণের লক্ষ্য মাত্রা অর্জনের উপর বিশেষ গুরুত্বারোপ করে এসএমই ঋণ বিতরণের উপর জোর দেন।

 

কাগজে/কৃত্রিম লেনদেন ও মধ্যস্বত্বভোগীদের সংশ্লিষ্টতা বন্ধ করে দ্রুততাও স্বচ্ছতার সাথে প্রকৃত কৃষকদের ঋণ প্রাপ্তি ও পরিশোধের সুবিধার্থে চলতি মূলধন ঋণের (সিসি) আদলে ঋণ বিতরণের  জন্য তিনি পরামর্শ দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ