• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটিতে জাতীয় শোক দিবস পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2016   Monday

যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস সোমবার রাঙামাটিতে নানান কর্মসূচির মধ্য পালিত হয়েছে।


দিবসটি উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার নেতৃত্বে একটি শোকর‌্যালী বের করা হয়। র‌্যালীটি রাঙামাটি সদর উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক পদক্ষিণ করে শহরের ভেদভেদীতে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।


পরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে পরিষদের হস্থান্তরিত বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে দোয়া ও প্রার্থনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

 

এ সময় পরিষদের সদস্য সাধন মনি চাকমা, চানমুনি তংচঙ্গ্যা, জেবুন্নেসা রহিম, স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, মূখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা আবুল মনসুর চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিব উল্যা’সহ হস্থান্তরিত বিভাগের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

আলোচনা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাশরুম খামার, পোষাক ভান্ডার, বিউটিফিকেশন, ডেইরী ফার্ম, পোল্ট্রি ফার্ম, যৌথ খামার ও ছাগল পালন প্রকল্পের জন্য শহরের ৮জন যুবদের মাঝে ৩লক্ষ ৭০হাজার টাকা যুব ঋণের চেক বিতরণ করা হয়।


অপরদিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত শোক সভায় বক্তব্য রাখেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ও পার্বত্য চট্টগ্রামের মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এমপি।

 

এদিকে, দিবসটি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা। বক্তব্যে রাখেন আঞ্চলিক পরিষদ সদস্য নূরুল আলম, আদিবাসী ফোরাম পার্বত্য আঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, বিসিকের সাবেক ব্যবস্থাপক নির্মলেন্দু ত্রিপুরা, আঞ্চলিক পরিষদের সহকারী নির্বাহী কর্মকর্তা শ্রাবন্তী রায়। আলোচনা সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।


অন্যদিকে, জেলা দায়রা জজ আদালত ও জেলা আইনজীবি সমিতির উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মোঃ কাওসার আহমেদ। উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃশামসুদ্দীন খালেদ ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট প্রতিম রায় পাম্পু।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ