• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

খাগড়াছড়িতে নানান কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহদাত বার্ষিকী পালন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2016   Monday

সোমবার নানান কর্মসুচী পালনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহদাত বার্ষিকী  ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি পৌর টাউন হলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। এসময় সরকারী, বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

 

এর আগে  খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে সরকারী উচ্চ বিদ্যাালয় মাঠ থেকে একটি শোক র‌্যালী করে চেঙ্গী স্কোয়ার হয়ে টাউন হল চেতনা মঞ্চে  গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন জানোনো হয়।

 

অন্যদিকে আওয়ামীলীগ খাগড়াছড়ি জেলা শাখা ও অঙ্গ সংগঠন গুলো জেলা পরিষদ প্রশিক্ষন কেন্দ্র থেকে শোক র‌্যালি করে শহরের শাপলা চত্তর ঘুরে চেঙ্গী স্কোয়ার হয়ে টাউন হল চেতনা মঞ্চে বঙ্গবন্ধু ফুলের তোড়া দিয়ে  প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

 

আলোচনা সভায়, বক্তারা অবিলম্বে বিদেশে পালিয়ে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবী জানান। বক্তারা যুদ্ধাপরাধীদের বিচারের দাবী ও জানান।

 

এদিকে, দিবসটি উপলক্ষে খাগড়াছড়িতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, খাগড়াছড়ি পৌরসভা, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানান কর্মসুচী পালন করেছে। এসব কর্মসুচীর মধ্যে রয়েছে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, র‌্যালী, আলোচনাসভা, দোয়া-মাহফিল, এতিম শিশু, হাসপাতালের রোগী, জেলখানার কারাবন্ধীদের বিশেষ খাবার সরবরাহ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ