• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Aug 2016   Thursday

বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পর্যটন কমপ্লেক্স সম্মেলন কক্ষে আয়োজিত পরিষদের মাসিব সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা এবং হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। 

 

সভায় সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানান, বর্তমানে জেনারেল হাসপাতালে ১৮জন ডাক্তার কর্মরত আছেন যার মধ্যে ৭জন বিভিন্ন বিষয়ের কনসালটেন্ট। এছাড়া শুন্য ডাক্তার ও নার্সের পদ পূরণের লক্ষে মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে।

 

সভায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, সদর উপজেলাধীন দক্ষিণ কুতুকছড়ি ও পাকুজ্যাছড়ি আবাসিক বিদ্যালয় ভবন ও সংলগ্ন আবাসিক হোস্টেল পুনর্নির্মাণ এর জন্য মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ে শিশুদের শারীরিক ও মানসিক নির্যাতন না করার লক্ষ্যে বিদ্যালয়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্লেকার্ড টাঙ্গানো হয়েছে।

 

জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার জানান, চলতি মাসে শিল্পকলা একাডেমীর উদ্যোগে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী করা হয়েছে।

 

 সভাপতির বক্তব্যে জেলা পরিষদ  চেয়রম্যান বৃষকেতু চাকমা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি, এর থেকে মুক্তি পেতে হলে সবাইকে সমাজের প্রতিটি প্রতিষ্ঠানের ব্যক্তিদেরকে পরিচ্ছন্ন হতে হবে। সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দুর্নীতির উর্ধে উঠে এ জেলা তথা দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

 

তিনি আরো বলেন, এ পরিষদ জনগণের স্বার্থে সবসময় কাজ করে আসছে। ভবিষ্যতেও স্বচ্ছতার সাথে কাজ করে যাবে। তিনি বলেন, জেলা, উপজেলা, ইউনিয়ন ও তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি এবং প্রশাসন যদি সমন্বয় রেখে এ জেলার উন্নয়নে একসাথে কাজ করে তাহলে এ জেলা আগামীতে একটি মডেল জেলা হিসেবে পরিচিতি লাভ করবে বলে আশা প্রকাশ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ