• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

অবৈধ ভাবে ফার্নিচার পাচারকালে লামায় ড্যানিস ফুডস`র গাড়ীসহ আটক ১

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Aug 2016   Saturday

লামায় অবৈধ কাঠ ও ফার্নিচার পাচারকালে হাতেনাতে ড্যানিস ফুডস লিঃ এর ফার্নিচার বোঝাই কার্গো গাড়ী আটক করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় লামা বাজারের মাদ্রাসা সংলগ্ন রিদুয়ার ফার্নিচার মার্ট থেকে ফার্নিচার বোঝাই কালে কার্গো গাড়ীটি জব্দ করে লামা বন বিভাগ।

 

জানা যায়, ড্যানিস ফুডস লিঃ এর কক্সবাজারের চকরিয়া অফিসের এরিয়া ম্যানাজার ফরহাদ প্রতিনিয়ত লামা বাজারে কোম্পানীর মালামাল ডেলিভারী শেষে যাওয়ার পরে খালী গাড়ীতে করে কাঠ ফার্নিচার পাচার করে। একইভাবে শনিবার মাল ডেলিভারী শেষে ফেরার পথে বিকাল ৪টায় লামা বাজারের গজালিয়া স্টেশন সংলগ্ন মেসার্স রিদুয়ান ফার্নিচার মার্ট থেকে বঙ্খাট ও অন্যান্য ফার্নিচার গাড়ীতে তোলা হলে লামা বন বিভাগ গাড়ীটি ফার্নিচার সহ জব্দ করে। এসময় গাড়ীর চালকসহ গাড়ীটি ( ঢাকা মেট্রো- অ ১১-০৫৬৯) জব্দ করে নিয়ে যায়। লামা বন বিভাগ। লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরীর তড়িৎ পদক্ষেপে গাড়ীটি জব্দ করা সম্ভব হয় বলে জানা  গেছে।

 

 

এ ব্যাপারে ড্যানিস ফুডস লিঃ এর ডিএসএম(চট্টগ্রাম) বুলবুল আহমদ বলেন, ফার্নিচার গুলো তার এরিয়া ম্যানাজার ফরহাদ ব্যবহারের জন্য নিয়ে যাচ্ছিল। ফার্নিচার নিয়ে যাওয়ার সরকারী অনুমতি রয়েছে কিনা প্রশ্ন করা হলে তিনি আর কোন উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।

 

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধরী বলেন, তথ্য পেয়ে দ্রুত গাড়ীটি আটককরা হয়েছে। এই ভাবে ফার্নিচার ও কাঠ পাচারের কোন নিয়ম নেই। গাড়ীটি জব্দ করা হয়েছে এবং বিভাগীয় মামলা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ