• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে আটক মিয়ানমারের নাগরিক বৌদ্ধ ভিক্ষুর বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Aug 2016   Saturday

অবৈধভাবে বসবাসের অভিযোগে রাঙামাটিতে আটক মিনায়নমারের নাগরিক বৌদ্ধ ভিক্ষু উ তয়েন থি(৬৫)-এর বিরুদ্ধে শনিবার রাঙামাটি কতোয়ালী থানায় অবৈধ অনুপ্রবেশ আইন এবং বৈদেশিক মুদ্রা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাঙামাটি  তাকে জেলা আদালতে  তোলা হবে।

 

উল্লেখ্য, গোপণ সংবাদের ভিত্তিতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা গেল শুক্রবার রাঙামাটির সদর উপজেলার বালুখালি ইউনিয়নের রাজমনি পাড়ার শান্তিরত্ন বৌদ্ধ বিহারে অবৈধভাবে বসবাসের অভিযোগে মিনায়নমারের নাগরিক বৌদ্ধ ভিক্ষু উ তয়েন থি-কে আটক করে। এসময় আটক বৌদ্ধ ভিক্ষুর কাছ  থেকে একটি মিয়ানমারের জাতীয় পরিচয় পত্র, মিয়ানমারের ১লাখ ৪০ হাজার মুদ্রা, একটি বাংলাদেশী জন্ম নিবন্ধন সার্টিফিকেট, ৫ হাজার বাংলাদেশী টাকা,বার্মিজ ভাষায় লিখিত ২ টি ডায়রি, একটি ফোন ইনডেস্ক, ১৬ টি বার্মিজ ভাষায় লিখিত বই, দুইটি সিডি, দুইটি ডিভিডি উদ্ধার করা হয়েছে। পরে তাকে জুরাছড়ি থানায় পুলিশের কাছে হস্তাস্তর করা হয়।

 

রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রশীদ জানান, শনিবার জুরাছড়ি  থানা থেকে আটক বৌদ্ধ ভিক্ষুকে রাঙামাটি কতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তাকে তাকে কতোয়ালী থানা কাষ্টরীতে রাখা হয়েছে।

 

তিনি আরো জানান, তিনি আট বছর পূর্বে  বাংলাদেশী এক বৌদ্ধ ভিক্ষুর সাথে তিনি বালুখালি ইউনিয়নের রাজমনি পাড়ার মারমা গ্রামের  বৌদ্ধ বিহারে যান।  সেখানে তিনি অবস্থানের পর তার আচার-ব্যবহার সুন্দর হওয়ায় তাকে এলাকার লোকজন তাকে থাকতে দেন। অবৈধভাবে এক মিনায়নমারের নাগরিক ওই বিহারে অবস্থান করছে বলে আইন-শৃংখলা বাহিনী গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গেল শুক্রবার তাকে আটক করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ