• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

সংশোধিত পার্বত্য ভূমি কমিশনের বৈঠকের প্রতিবাদে
তিন পার্বত্য জেলায় রোববার সকাল সন্ধ্যা-হরতাল ডেকেছে পার্বত্য গণ পরিষদসহ পাঁচ বাঙ্গালী সংগঠন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Sep 2016   Saturday

পার্বত্য ভূমি কমিনের সংশোধনী আইন বাতিলের দাবীতে ও কমিশনের বৈঠকের প্রতিবাদে রোববার রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য গণ পরিষদসহ পাঁচ বাঙ্গালী সংগঠন।

 

শনিবার রাঙামাটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রোববার রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় সকাল-সন্ধ্যা হরতাল হরতাল সমর্থনে আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন পার্বত্য গণ পরিষদ চেয়ারম্যান  এ্যাডভোকেট পারভেজ খান। 

 

অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন পার্বত্য গণ পরিষদের মহাসচিব আলম খান, রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক মো. আবদুল খালেক, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, পার্বত্য বাঙ্গালি ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় সভাপতি আফসার হোসেন রনীসহ পাঁচ সংগঠনের নেতারা। এছাড়া সংবাদ সন্মেলনে টেলিফোনে যোগ দিয়ে বক্তব্য প্রদান করেন বিএনএফ চেয়ারম্যান ঢাকা গুলশানের সংসদ সদস্যা আবুল কালাম আজাদ,  ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমদ খান ভাসানী। 

 

পাঁচ বাঙ্গালী সংগঠনগুলো হল , পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণপরিষদ, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ।

 

সংবাদ সন্মেলনে সংশোধিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের নামে পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালিদের উচ্ছেদের ষড়যন্ত্র  করা হচ্ছে অভিযোগ করে নেতৃবৃন্দ অনুষ্ঠিত পার্বত্য ভূমি কমিশনের বৈঠক বাতিল করে সংশোধিত পার্বত্য ভূমি কমিশন আইন বাতিলের দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ