• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Sep 2016   Sunday

প্রবল বর্ষনে রাঙামাটি কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পানির উচ্চতা রয়েছে ১০৫ দশমিক ২৭ এমএসএল(মেইন সি লেভেল)। পাশাপাশি কাপ্তাই জল বিদ্যুৎ প্রকল্পের ৪টি ইউনিট  থেকে বর্তমানে ১৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

 

কাপ্তাই জল বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের ব্যবস্থাপক  মোঃ আব্দুর রহমান জানান, রাঙামাটির কাপ্তাই হ্রদের বর্তমানে পানির উচ্চতা রয়েছে ১০৫ দশমিক ২৭ এমএসএল(মেইন সি লেভেল)। রুল কার্ভ অনুযায়ী হ্রদের পানির উচ্চতা থাকা কথা ছিল ১০২ দশমিক ১১ এমএসএল। এ প্রকল্পের হ্রদের পানি সর্বোচ্চা ধারনা ক্ষমতা রয়েছে ১০৯ এমএসএল।  ২৩০ মেগাওয়াট  উৎপাদন সম্পন্ন কাপ্তাই জল বিদ্যুৎ প্রকল্পের ৫টি ইউনিটের মধ্যে ৪টি ইউনিট  থেকে বর্তমানে ১৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

 

উল্লেখ্য, পাকিস্তান শাসনামলে ১৯৬০ সালের দিকে পার্বত্য চট্টগ্রামে জল বিদ্যূৎ প্রকল্প স্থাপিত হয়। এ প্রকল্প স্থাপনের জন্য কর্নফূলী নদীর উপর বাঁধ দেয়ার ফলে ২৫৬ বর্গমাইল এলাকা জুড়ে বিশাল জলধারা সৃষ্টি হয় । মানব সৃষ্ট দক্ষিন-পুর্ব এশিয়ার সর্ববৃহৎ এ হ্রদ সৃষ্টির ফলে পার্বত্য এলাকায় ৫৪ হাজার কৃষি জমি পানিতে ডুবে যায়। যা চাষযোগ্য জমির প্রায় শতকরা ৪০ ভাগ ধান চাষের জন্য উক্ত জমিগুলো অন্যতম ছিল। এছাড়া এ বাঁধের কারণে সম্পত্তি ও ঘরবাড়ি ক্ষতি ছাড়াও এক লক্ষের বেশী লোকজন উদ্বাস্তুতে পরিণত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
আর্কাইভ