• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

কাপ্তাইয়ে নৌবাহিনী স্কুলে বার্ষিক পরিদর্শন ও শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Sep 2016   Sunday

রোববার বাংলাদেশ নৌবাহিনী স্কুল কাপ্তাইয়ে বার্ষিক পরিদর্শন ২০১৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

নৌবাহিনীর শহীদ মোয়াজ্জম ঘাঁটিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনীর নৌ শিক্ষা পরিদপ্তরের পরিচালক ক্যাপ্টেন এম শরিফ উদ্দিন। এসময় বানৌজা শহীদ মোয়াজ্জম  ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এস এম মনিরুজ্জামান,স্কুলের অধ্যক্ষ ইন্সট্রাকটর কমান্ডার রুহুল আমিন সরকার,প্রধান শিক্ষক এম জাহাঙ্গীর আলমসহ ঘাঁটির পদস্ত কর্মকর্তা,অভিভাবক এবং ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

এ বছর মাধ্যমিক শাখায় মোঃ মাহাফুজল হক প্রাথমিক শাখায় ফারহানা আক্তার চৌধুরী শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেন। শ্রেষ্ঠ শিক্ষকদের মাঝে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি।

 

যারিন এবং আলীর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, কৌতুক এবং গান পরিবেশন করেন অন্যানা,জুলি,অরিত্রি,প্রার্থনা,প্রজ্ঞা,সোমা,তাহিয়া নাম,পুষ্পিতা,ঐন্দ্রিলা,অদিতি,এথিনা,ঈষ্পিতা,শাওন,স্বরাজ,শ্রাবন্তী। যন্ত্রসংগীতে ঝুলন দত্ত,অভিজিৎ দাশ কিষান,অর্ণব মল্লিক এবং অনুষ্ঠান সহোযোগীতায় ছিলেন শিক্ষিকা হাসিনা ফেরদৌসি ও সাথী খাতুন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ