• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দ্বিতীয় দিনের ক্লাস বর্জন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Oct 2016   Wednesday

খাগড়াছড়ি সরকারি কলেজের  শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে পূর্ব ঘোষিত তিন দিনের ক্লাস বর্জন কর্মসূচীর বুধবার দ্বিতীয় দিন ক্লাস বর্জন কর্মসূচি  পালিত হয়েছে।

 

কলেজের এইচএসসি`র ১ম বর্ষের ছাত্র সুব্রত ত্রিপুরার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করা হয়, ক্লাস বর্জন কর্মসূচির সমর্থনে পাহাড়ি শিক্ষার্থীসহ প্রগতিশীল ছাত্র-ছাত্রীরাও কলেজে উপস্থিত হয়নি। ফলে কলেজের অধিকাংশ শিক্ষার্থী অনুপস্থিত  থাকায় শ্রেণীর ক্লাস  হয়নি। আগামী ৬ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে। দাবি আদায় না হলে পরবর্তীতে আরো নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

 

প্রেস বার্তায় আরো দাবী করা হয়, কলেজের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা, মারধর ও ছাত্রীদেরকে শ্লীলতাহানিসহ নানা অপকর্মের প্রতিবাদে ও এসব বন্ধ করে কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে  গেল ২ অক্টোবর খাগড়াছড়ি টঙ রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হল রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ