• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

সংসদে পার্বত্য ভূমি কমিশন আইন পাসের প্রতিবাদে রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে চলছে ২৪ ঘন্টার হরতাল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2016   Thursday

পার্বত্য ভূমি  বিরোধ নিষ্পত্তি  কমিশন আইন জাতীয় সংসদে পাসের প্রতিবাদে এবং বান্দরবানের বাঙ্গালী নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে পার্বত্য গণ পরিষদসহ পাঁচ বাঙ্গালী সংগঠনের ডাকে  বৃহস্পতিবার রাঙামাটিতে শান্তিপূর্নভাবে ২৪ ঘন্টার হরতাল পালিত হচ্ছে।  বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।

 

হরতালের কারণে রাঙামাটি শহরের অধিকাংশ দোকান-পাট বন্ধ রয়েছে। জেলার বাইরে ও অভ্যন্তরীণ রুটে কোন ধরনের যানবাহন চলাচল করছে না। অভ্যন্তরীণ ৬ টি নৌ-রু্েটও কোন ধরনের  নৌযান চলাচল করছে না। রাঙামাটি শহরের কাঠাতলী, বনরুপাসহ কয়েকটি স্থানে হরতালের সমর্থনের পিকেটিং করছে পিকেটাররা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ  হরতাল চলাকালে কোথাও অপ্রিিতকর ঘটনার খবর পাওয়া যায়নি। ৫ সংগঠনগুলো হল, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ, সমাধিকার ছাত্র আন্দোলন, পার্বত্য ছাত্র ঐক্য পরিষদ ও পার্বত্য গণপরিষদ।

 

এদিকে, পার্বত্য গণ পরিষদ মহাসচিব এডভোকেট মোহাম্মদ আলম  খান এক প্রেস বার্তায়  জানিয়েছেন, গত ৬ অক্টোবর জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন আইন ২০১৬-এর পাস করায় পাঁচ বাঙ্গালী সংগঠনের ডাকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার পালিত হবে।

 

এছাড়া একই দাবীতে আগামী ১৬ অক্টোবর সকাল ৬টা থেকে ১৭ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত মোট ৪৮ ঘন্টা হরতালের কর্মসূচি পালিত হবে বলে তিনি প্রেস বার্তায় উল্লেখ করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ